সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই অন্য ধারার ছবি তৈরি করেন পরিচালক-অভিনেতা ফারহান আখতার৷ বন্ধুত্ব, জীবন, প্রেম, গান এবং সফর – এ সবই যেন তাঁর ছবির রসদ৷ তাঁর পরিচালিত অন্যতম সেরা ছবি ‘রক অন’৷ এবার আসতে চলেছে ছবির সিকুয়াল৷
ব্যান্ড কালচার, বন্ধুত্ব এবং রক গানের সমাহারে ‘রক অন’ ছবিটি যে দর্শকদের মন জয় করেছিল তা আর বলার অপেক্ষা রাখে না৷ এই ছবির মধ্যে গায়ক ফারহানের সঙ্গেও পরিচয় হয়েছিল দর্শকের৷ এবার সেই ছবিরই দ্বিতীয় ভাগ নিয়ে হাজির হতে চলেছেন ফারহান৷ ফারহান, অর্জুন রামপাল এবং পুরব কোহলির মতো পুরনো অভিনেতারা তো থাকছেনই, পাশাপাশি শ্রদ্ধা কাপুর হলেন দ্বিতীয়ভাগের নয়া মুখ৷ শ্রদ্ধার পাশাপাশি শশাঙ্ক অরোরাকে দেখা যাবে ছবির সিক্যুয়েলে৷

শোনা যাচ্ছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সমস্যা উঠে আসবে এই ছবিতে৷ আর তার জন্য নাকি একটি গানও রয়েছে ছবিতে৷
‘রক অন ২’-এর পোস্টারই দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে৷ এখন ছবির আগামী প্রমোশনাল স্টান্ট কী হবে সেই দিকেই তাকিয়ে সিনেপ্রেমীরা৷
সর্বশেষ খবর
-
মেসির মায়ামিতে নিস্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’