সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ পরিচালক অনীক দত্ত। মঙ্গলবার সকালে তাঁকে ভরতি করা হয়েছে কলকাতার এক বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে, তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। অনীক দত্তকে রাখা হয়েছে আইসিইউতে।
পরিবার সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অনীক দত্ত (Anik Dutta) দীর্ঘদিন ধরেই সিওপিডির সমস্য়ায় ভুগছিলেন। দিন কয়েক আগেই রুটিন চেকআপ করাতে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। তবে সোমবার রাতে হঠাৎই অসুস্থবোধ করেন অনীক। তারপরই তাঁকে ভরতি করা হয় হাসপাতালে।
[আরও পড়ুন: ফের ক্যানসারে আক্রান্ত রাখি সাওয়ান্তের মা, ‘প্রার্থনা করুন’, চোখের জলে আরজি অভিনেত্রীর]
অনীক ঘনিষ্ঠরা জানিয়েছেন, রবিবার এক ফিল্মের অনুষ্ঠানে গিয়েছিলেন অনীক দত্ত। সেখানে মঞ্চে উঠতে, নামতে কষ্ট হচ্ছিল তাঁর। নজর পড়েছিল সবারই। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই শারীরিক সমস্যা হচ্ছিল তাঁর। কিন্তু হাসপাতালে যেতে নারাজ ছিলেন তিনি। আপাতত, চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনি।
[আরও পড়ুন: পিঠ খোলা ছবি পোস্ট করে বিজেপি নেত্রীকে কটাক্ষ উরফির, লিখলেন, ‘I Love you’! ]
সর্বশেষ খবর
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!