সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘উড়তা পাঞ্জাব’-এর উড়ানে চরম আকার নিয়েছে বলিউড-সেন্সর বোর্ড দ্বৈরথ৷ সিবিএফসির বিরুদ্ধে ইতিমধ্যেই বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রযোজক অনুরাগ কাশ্যপ৷ শুনানি কাল অবধি স্থগিত রেখেছেন হাই কোর্টের বিচারপতি৷
এর মধ্যেই বাকযুদ্ধে সামিল দুই পক্ষ৷ একদিকে সেন্সর বোর্ডের চেয়ারম্যান পহেলাজ নিহলানি, অন্যদিকে প্রায় গোটা বলি-দুনিয়া৷ মাঝে আবার প্রবেশ করে গিয়েছে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও৷
এদিন এক বেসরকারি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে পহেলাজ বলেন, অনুরাগ কাশ্যপ আপ-এর থেকে টাকা নিয়ে এই ইচ্ছাকৃত বিতর্ক সৃষ্টি করছেন৷ এই মন্তব্যেই প্রতিবাদের ঝড় ওঠে বলিমহলে৷ টিম উড়তা পাঞ্জাব-এর পক্ষ থেকে পহেলাজকে ক্ষমা চাইতে বলা হয়৷
এদিকে আবার আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেন, আসলে পহেলাজ বিজেপির হয়ে পরোক্ষে একনায়কতন্ত্র চালাচ্ছেন৷ টুইটারের নিন্দার মুখে পড়তে হয়েছে সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে৷ এমনকী কলকাতায় এসে শাহেনশা অমিতাভ বচ্চন বুধবার বলেন, সৃষ্টিশীলতাকে খুন করা উচিত নয়৷ কিন্তু, নিজের অবস্থানে অনড় পহেলাজ৷ টিম উড়তা পাঞ্জাব-ও কাট ছাড়াই ছবি মুক্তির অবস্থানেই অচল৷
জুন মাসের ১৭ তারিখ মুক্তি পাওয়ার কথা অনুরাগের এই ছবির৷ বিতর্কের এই জল কতদূর গড়ায়, তার উপরেই নির্ভর করছে ‘উড়তা পাঞ্জাব’-এর মুক্তির উড়ান৷ আপাতত নজর থাকবে বৃহস্পতিবার বম্বে হাই কোর্টের শুনানির উপর৷
সর্বশেষ খবর
-
‘অন্তর্কলহ’ বিতর্কে চাপে জ্ঞানেশ কুমার, এর মধ্যেই সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি কন্যা মেধার
-
স্থলভাগে প্রবেশ অতিগভীর নিম্নচাপের, বঙ্গের ৬ জেলায় কমলা সতর্কতা, কবে কমবে বৃষ্টি?
-
আলপনা, জোগাড়, ধুনুচি নাচেই সীমাবদ্ধ! পুজোয় পৌরোহিত্যে কেন পিছিয়ে নারীরা?
-
‘ইটস ডান ব্রো’, কমিশনের অন্তর্কলহে জ্ঞানেশকে তোপ দীপকের, ফের বিক্ষোভের ছক ‘আরশোলা’দের!
-
‘কোচিং জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’, বৈভবকে সুযোগ দিয়ে সারারাত আক্ষেপ করেন গম্ভীর!