সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোশাকে প্রধানমন্ত্রীর ছবির চমকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন৷ এবার সে কাজের জন্যই এফআইআর দায়ের হল অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে৷
গত আগস্টে এক আমেরিকা সফরের সময় এই পোশাক পরেছিলেন রাখি৷ সে পোশাকের বিভিন্ন জায়গায় ছিল প্রধানমন্ত্রীর ছবি৷ সোশ্যাল মিডিয়ায় সে ছবি ছড়িয়ে পড়ামাত্র মন্তব্য-প্রতি মন্তব্যের ঝড় উঠেছিল৷ পাশাপাশি আদৌ এ কাজ করা যায় কি না, তা নিয়েও প্রশ্ন জেগেছিল৷ এবার সে কাজের জন্যই বিপাকে পড়তে হল রাখিকে৷ প্রজিত তিওয়ারি নামে এক আইনজীবী রাখির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন৷ এই পোশাক পরে প্রধানমন্ত্রীকে রাখি অপমান করেছেন বলেই অভিযোগ তাঁর৷ ইনডিসেন্ট রিপ্রেজেন্টশন অফ উওমেন (প্রোহিবিশন) অ্যাক্ট-এর আওতায় এই এফআইআর দায়ের করা হয়েছে বলেও জানা যাচ্ছে৷ কাঁকরোলি থানার স্টেশন হাউস অফিসার জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা যাচ্ছে৷
সর্বশেষ খবর
-
নিজেদের মধ্যে মিটমাট! সকালে গ্রেপ্তার, বিকালে জামিন ফিরহাদ ‘ঘনিষ্ঠ’ শামস ইকবালের
-
যৌনাঙ্গ-স্তনে ক্ষতের চিহ্ন! ব্রাজিলিয়ান মহিলাকে ধর্ষণের অভিযোগে বিদ্ধ ভোজিনহাদের অধিনায়ক
-
রাস্তা থেকে পাল্টি খেয়ে নয়ানজুলিতে বাস! দিঘা থেকে কলকাতা ফেরার পথে দুর্ঘটনা
-
খেলতে গিয়ে সাঁতার না জেনেও নদীতে নামাই কাল! মর্মান্তিক পরিণতি দশম শ্রেণির ৩ পড়ুয়ার
-
৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন, আদালতে ফাঁসির সাজা ৬৫-র বৃদ্ধকে