সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন ‘দঙ্গল’ ছবির প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন আমির খান, ঠিক তখনই তাঁর পরিবারে ঘটে গেল অঘটন৷ এক দুই নয়, রীতিমতো ৮০ লক্ষ টাকার গয়না চুরি গেল আমিরের স্ত্রী কিরণ রাওয়ের বাড়ি থেকে৷
Advertisement
জানা গিয়েছে, কিরণের এক আত্মীয়র বেডরুম থেকে প্রায় ৮০ লক্ষ টাকার হিরের নেকলেস এবং অন্যান্য গয়না চুরি গিয়েছে৷ আর এই অভিযোগের ভিত্তিতেই খার থানায় এফআইআর দায়ের করেছেন কিরণের পরিবারের সদস্যরা৷ ভারতীয় দণ্ডবিধি ৪৫৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে৷
Advertisement
গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ৷ গয়নার সন্ধানে আশেপাশের গয়্নার দোকানগুলিতেও তল্লাশি চালানো হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে৷
Advertisement
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!