সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “আদিপুরুষ ছবিতে রাম, রামায়ণ-এর অপমান”- অভিযোগ তুলে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হিন্দু সেনা। হনুমানের মুখে সস্তার সংলাপ লেখার জন্যও হয়েছে বিতর্ক। এত সমালোচনা ও বিতর্ক সত্ত্বেও মুক্তির দিনে বিপুল ব্যবসা করেছে প্রভাস-কৃতী অভিনীত ছবি।

সুখবরটি দিয়েছেন ‘আদিপুরুষ’-এর জানকী অর্থাৎ কৃতী স্যানন (Kriti Sanon)। দেশ-বিদেশ মিলিয়ে প্রথম দিনেই ১৪০ কোটি টাকা আয় করেছে পাঁচশো কোটি টাকা বাজেটের ছবি। তাতে বেজায় খুশি কৃতী। উচ্ছ্বাস প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন ‘জয় শ্রীরাম’।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘এরকম ছবি বিদেশে দেখাবেন না…’, ‘আদিপুরুষ’ নিয়ে বেজায় ক্ষুব্ধ ‘রামায়ণ’ পরিচালকের ছেলে]
শুক্রবারই মুক্তি পেয়েছে ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’। বিগ ফ্রাইডে রিলিজ-এ ট্রেন্ডিং। দেশজুড়ে উচ্ছ্বাস। প্রেক্ষাগৃহের বাইরে অনুরাগীদের উন্মাদনা একেবারে দেখার মতো। কোথাও দেদার আতসবাজি পোড়ানো হচ্ছে, কোথাও বা আবার ঢোল-তাসা নিয়ে নাচ চলছে। যেন উৎসব।

এত উন্মাদনার মধ্যেও বিতর্কের কাঁটা রয়েছে। একের পর এক বিতর্কের মুখে পড়ছে প্রভাস, সইফ ও কৃতী স্যাননের ছবি। নতুন কায়দায় রামায়ণের গল্প বলতে গিয়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে। শিব সেনার পক্ষ থেকে এমন ছবি তৈরির জন্য গোটা দেশের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। জনস্বার্থ মামলা দায়ের করেছেন হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্তা। এমনকীয় ‘রামায়ণ’ সিরিয়ালের পরিচালক রামানন্দ সাগরের ছেলেও ছবি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অবশ্য এত কিছুর পরও ছবির লক্ষ্মীলাভ ভালই হচ্ছে।
[আরও পড়ুন: ‘গদর’ ছবির পোশাকেই ছেলের বিয়ের অনুষ্ঠানে হাজির সানি দেওল! নাচলেন ধর্মেন্দ্র]
সর্বশেষ খবর
-
রাহুলের গড় থেকে ‘পিডিএ যাত্রা’ শুরু অখিলেশের, জোটে বিরাট সংখ্যক আসন চাইছে ‘ক্ষুব্ধ’ কংগ্রেস
-
সিপিএম-তৃণমূলের ভালোবাসা! ‘আজাদি’ স্লোগানে মমতাকে ‘টুকরে টুকরে গ্যাং’ কটাক্ষ শুভেন্দুর
-
২৭ লক্ষ নাম বাদের দায় মমতার, বিজেপি-কমিশনের নয়! তোপ শুভেন্দুর
-
রবিতেই শহরজুড়ে পুজোর আকাশ! এ সপ্তাহেই হাওয়া বদল উত্তর-দক্ষিণে?
-
শান্তিপ্রস্তাব নাকজ করতেই আমেরিকাকে ‘বিশ্বাসঘাতক’ তোপ ইরানের, মার্কিন ঘাঁটিগুলি ধ্বংসের হুঁশিয়ারি