সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার পর্দায় আগেও উঠে এসেছে তাঁর লেখা কাহিনি৷ তবে এবারে শুধু লেখক নয়, প্রযোজক হিসেবেও নিজের কাহিনির সঙ্গে জড়িত চেতন ভগত৷ মে মাসের উষ্ণতা কয়েকগুণ বাড়িয়ে দিতে চলেছে তাঁর ‘হাফ গার্লফ্রেন্ড’৷ যার সূত্র ধরে বলিউড পেতে চলেছে নতুন জুটি৷ অর্জুন কাপুর ও শ্রদ্ধা কাপুর৷ সামনে এল ছবির মোশন পোস্টার৷
[প্রত্যেক মধ্যবিত্ত বাঙালিই এই স্বপ্নগুলি দেখতে ভালবাসেন!]
ভাল করে ভালবাসার কথা বলার ক্ষেত্রে বিশেষ দক্ষতা রয়েছে পরিচালক মোহিত সুরির৷ সেই ‘আশিকি’ ম্যাজিকেই উত্থান শ্রদ্ধার৷ তবে সেবার সঙ্গী ছিলেন অদিত্য রয় কাপুর৷ আর এবার শ্রদ্ধা দেবেন অর্জুন কাপুরের সঙ্গ৷ সঙ্গে দেখা যাবে রিয়া চক্রবর্তী, সীমা বিশ্বাস ও বিক্রম মাসের মতো অভিনেতাকে৷ বইয়ের পাতার মাধ্যমে ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে মাধব ঝা ও রিয়া সোমানি৷ এবার সেলুলয়েডের পালা৷
[হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঘোষণা হাওয়া অফিসের]
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না