সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “কিতনে আদমি থে…” এই সংলাপ শুনলেই আজও সিনেপ্রেমীদের চোখের সামনে ভেসে ওঠে একটাই মুখ। গব্বর সিং ওরফে আমজাদ খান। ‘৭৫-এর সুপারহিট ‘শোলে’ ছবিতে গব্বরের সেই লুক আজও অমলিন। গব্বরের বেশে বলিউডে খলনায়কের নয়া ট্রেন্ড সেট করে দিয়েছিলেন অভিনেতা। অনেকটা সেই লুক নিয়েই প্রায় ৪৪ বছর পর বড়পর্দায় ফিরছেন আরেক গব্বর। যাঁকে এতদিন নায়ক হিসেবে দেখেছেন দর্শকরা, ভোল বদলে সেই সুশান্ত সিং রাজপুতই হয়ে উঠেছেন বলিউডের নয়া গব্বর।
[সম্পর্কের জটিলতায় নয়া ‘বালিঘর’ সাজাচ্ছেন পরিচালক অরিন্দম]
নিজের অভিনয়ে প্রতিবারই সিনেপ্রেমীদের মন জয় করেছেন ছোটপর্দা থেকে উঠে আসা এই তারকা। মহেন্দ্র সিং ধোনির বায়োপিক তাঁর কেরিয়ারের গিয়ারই বদলে দিয়েছিল। ‘ডিটেকটিভ বোমকেশ বক্সি’, ‘রাবতা’র মতো ছবিতে নিজের লুক নিয়েও নানা পরীক্ষা নিরিক্ষা করতে দেখা গিয়েছে সুশান্তকে। নিজের আপমাকিং ছবি ‘সোন চিড়িয়া’-র জন্য ফের নিজের লুক পালটে ফেলেছেন তিনি। রোম্যান্টিকতার মোড়ক থেকে বেরিয়ে সুশান্ত এখানে হয়ে উঠেছেন চম্বলের ডাকাত। পরিচালক অভিষেক চৌবে নিজের ছবির জন্য এই হ্যান্ডসম ডাকাতকেই বেছে নিয়েছেন। তবে এ ছবিতে সুশান্তের চরিত্রের নাম গব্বর কিনা তা জানা যায়নি।
SONCHIRIYA सोन चिरैया#AbhishekChaubey@RSVPMovies @RonnieScrewvala @honeytrehan @psbhumi @BajpayeeManoj @RanvirShorey @ashutoshrana10 pic.twitter.com/hYI9cI9Qgc
Advertisement— Sushant Singh Rajput (@itsSSR) January 30, 2018
মঙ্গলবার নিজের নয়া লুকের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা। উসকো-খুসকো চুল, খাকি রঙেন পোশাক আর সঙ্গে রাইফেল নিয়ে নায়ক থেকে সোজা ডাকাতে পরিণত হয়েছেন তিনি। সুশান্তের এই লুকই আরও একবার মনে করিয়ে দিচ্ছে সেই বিখ্যাত গব্বর সিংয়ের কথাই। তবে এখানে সুশান্ত গব্বরের মতোই নিষ্ঠুর খলনায়ক কিনা, তা জানতে ছবির মুক্তি পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন অভিনেত্রী ভূমি পাড়নেকর। নতুন চেহারায় ফের দর্শকদের মন কাড়ার অপেক্ষায় সুশান্ত।
[যৌন হেনস্তার অভিযোগ জিনাত আমানের, অভিযুক্ত ব্যবসায়ী পলাতক]
সর্বশেষ খবর
-
মিরিকে ধস, জলমগ্ন আলিপুরদুয়ার, তোর্সায় বেড়েছে জল, বিপর্যস্ত উত্তরবঙ্গে দুর্ভোগে পর্যটকরা!
-
শিল্পের খরা কাটছে জঙ্গলমহলে! ইকো টুরিজমে ভরসা করে কর্মসংস্থানের ডাক ঝাড়গ্রামে
-
বাংলায় লিচু-বিপ্লব! অত্যাধুনিক প্রযুক্তির সুবাদে আকাশপথে ভিনরাজ্যে মরশুমি ফল
-
বয়সকে তুড়িতে উড়িয়ে দুর্গম ‘মুকার বে’ শৃঙ্গ জয় ষাটোর্ধ্ব বসন্তর
-
গাড়িতে বোমা, প্রাক্তন প্রেমিকাকে অপহরণ করে ‘সহমরণে’র ফাঁদ, তারপর…