সোনম-আনন্দের রিসেপশনে শামিল বলিউড, দেদার হুল্লোড় তারকাদের

দেখুন শাহরুখ-সলমনের করণ-অর্জুন মুহূর্ত ও অনিল কাপুরের ‘ঝক্কাস ডান্স’-এর ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০১৮, ০৯:৩৮

options
link
সোনম-আনন্দের রিসেপশনে শামিল বলিউড, দেদার হুল্লোড় তারকাদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকালে বিয়ে, রাতে রিসেপশন। তারকাখচিত সন্ধ্যাই প্রত্যাশিত ছিল। তাই হল। বরং তার চেয়ে অনেক বেশিই হল সোনম কাপুর ও আনন্দ আহুজার রিসেপশনে। রাতভর হুল্লোড়ে মাতলেন তারকারা।

Advertisement

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মেয়ের বিয়েতে নিজের সিগনেচার স্টেপ করবেন না তা কি হতে পারে! ‘ঝক্কাস’ স্টাইলে আসর মাতালেন অনিল কাপুর।

 

[কাপুর পরিবারে সানাইয়ের সুর, সোনম-আনন্দের বিয়েতে শামিল তারকারা]

কিছুক্ষণ পরই যোগ দিলেন শাহরুখ-সলমনও। বন্ধুর মেয়ের বিয়েতে আসর জমিয়ে দিলেন বলিউডের করণ-অর্জুন।

 

পারফর্ম করার বিষয়ে রণবীর সিংকে কখনও বলতে হয় না। আনন্দের চোটে বর আনন্দকেই কোলে তুলে নিলেন বলিউডের ‘গাল্লি বয়’। ‘প্রেম রতন ধন পায়ো’ গানে ঠুমকা লাগালেন তিনি।

 

এভাবেই হুল্লোড়ে মেতে নতুন জীবন শুরু করলেন সোনম-আনন্দ। শুভেচ্ছা জানাতে এসেছিলেন রানি মুখোপাধ্যায়, মাধুরী দীক্ষিত, কঙ্গনা রানাউত, রণবীর কাপুর, সইফ আলি খান, করিনা ও করিশমা কাপুর, বরুণ ধাওয়ান, আলিয়া ভাটরা। প্রায় গোটা বলিউডই এদিন ছিল হোটেল লীলার অন্দরে।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[অন্তঃসত্ত্বা ছিলেন! বিয়ের দিনও কেন এই প্রশ্ন উঠল সোনমকে নিয়ে?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.