সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিক্রমাদিত্য় মোতওয়ানির ‘জুবিলি’ সিরিজে অভিনয় করে গোটা দেশের নজর কেড়ে নেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। আর এবার হনসল মেহেতার নতুন সিরিজ ‘স্কুপ’ -এ তদন্তকারী সাংবাদিকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎকে। বৃহস্পতিবারই প্রকাশ্যে এল এই সিরিজের ফার্স্টলুক। সিরিজে ফার্স্টলুকে এক গাল দাড়ি, চোখে চশমা, নতুন লুকে ফের নজর কাড়লেন প্রসেনজিৎ। সাংবাদিক জিগনা ভোরার আত্মজীবনী ‘বিহাইন্ড দ্য বার্স ইন বাইকুল্লা: মাই ডেজ় ইন প্রিজ়ন’ অবলম্বনে তৈরি হয়েছে হনসল মেহেতার এই সিরিজ।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: উদ্ধব সরকারের পুনর্বহাল সম্ভব নয়, রাজ্যপালকে তোপ দেগেও শিণ্ডেদের পক্ষে রায় সুপ্রিম কোর্টের]
একটি খবর করতে গিয়ে আন্ডাওয়ার্ল্ডের সঙ্গে জড়িয়ে পড়ে সাংবাদিক জাগ্রুতি পাঠক। জাগ্রুতি পাঠককে তাঁর সহকর্মী জয়দেবের সেনের খুনের ঘটনায় ফাঁসানো হয়। এরপরই গল্প মোড় নয় রহস্যের গল্পে। এই দুটি চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে করিশ্মা তন্না এবং প্রসেনজিৎ। হনসলের এই সিরিজ দেখা যাবে ২ জুন। এই সিরিজে অভিনয় করেছেন হরমন বাওয়েজা।
[আরও পড়ুন: ‘গণতন্ত্রে প্রশাসনিক ক্ষমতা নির্বাচিত সরকারের হাতেই’, সুপ্রিম রায়ে হাসি ফুটল কেজরির মুখে]
সর্বশেষ খবর
-
আরএসএসের সংগঠন ঢেলে সাজাতে বঙ্গে আসছেন মোহন ভাগবত, সংখ্যালঘুদের কাছে টানতেও বড় উদ্যোগ
-
বর্জ্য গবেষণায় বিশ্বমানের স্বীকৃতি, আইইএমের সম্মাননা পেলেন দুই বিশিষ্ট গবেষক
-
কমিশন ‘ঐক্যবদ্ধ’, একফ্রেমে ছবি প্রকাশ করে বিতর্ক ওড়াল টিম জ্ঞানেশ
-
ফের পাথরবাজদের টার্গেট দুরন্ত এক্সপ্রেস! লাগাতার ইট বৃষ্টি, ভেঙে চুরমার থার্ড এসির জানলা, আহত ৪
-
জ্ঞানেশ ইস্যুতে দিল্লিতে ‘দোস্তি’ হলেও ‘কুস্তি’ চলবে বঙ্গে, মমতাকে নিয়ে সাফ বার্তা সেলিমের