hardy sandhu

মঞ্চে উঠে হার্ডি সন্ধুকে যৌন হেনস্তা, মহিলা অনুরাগীর কাণ্ড ফাঁস করলেন গায়ক

ঠিক কী ঘটেছিল গায়কের সঙ্গে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০২৩, ১৬:৩১

options
link
মঞ্চে উঠে হার্ডি সন্ধুকে যৌন হেনস্তা, মহিলা অনুরাগীর কাণ্ড ফাঁস করলেন গায়ক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন হেনস্তার শিকার হলেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা হার্ডি সন্ধু। সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে এক মহিলার দ্বারা যৌন হেনস্তার শিকার হলেন হার্ডি। এক সাক্ষাৎকারে সেই ঘটনার কথা জানিয়েছেন গায়ক।

Advertisement

হার্ডি জানান, ”এক বিয়ে অনুষ্ঠানে গাইতে গিয়েছিলাম। গানের মাঝে এক মহিলা অনুরাগী, যার বয়স চল্লিশার্ধো বার বার মঞ্চে উঠে গানের সঙ্গে নাচবে বলে অনুরোধ করেন। তার পর মঞ্চে উঠে এসে প্রথম নাচতে শুরু করেন। পরে হার্ডির কাছে অনুরোধ করেন জড়িয়ে ধরার জন্য। মহিলার এই অনুরোধে সাড়া দিতেই বিপত্তি। মহিলা টুক করে কান চেটে দেন।”

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hardy Sandhu (@harrdysandhu143)

Advertisement

[আরও পড়ুন: কানে জ্বলন্ত ধূপকাঠি, গলায় গাঁদা ফুলের মালা, ‘ভুল ভুলাইয়া’র মেজাজে উরফির ‘হ্যালোউইন’]

সংবাদমাধ্যমে হার্ডি আরও জানান, ”এক বার ভাবুন তো কেমন ঘটনা! এটা যদি উল্টো পরিস্থিতি হত! আমি বুঝতেই পারিনি কী বলা উচিত!”

হার্ডি সন্ধুর ঝুলিতে রয়েছে একাধিক হিট গান। ‘বিজলি’ থেকে ‘নাহ্ গোড়িয়ে’ কিংবা ‘ইয়ার নি মিলিয়া’-র মতো প্রচুর গান তাঁর ঝুলিতে। এ ছাড়াও নোরা ফতেহির সঙ্গে হার্ডি সন্ধুর দারুণ হিট ‘সোচ’ অ্যালবাম।

[আরও পড়ুন: নেপথ্যে বজরংবলী, ‘সিংহম এগেইন’-এ ফের সিম্বা লুকে হুঙ্কার রণবীর সিংয়ের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.