সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে রথযাত্রা অন্যদিকে ইদ, সবমিলিয়ে ভারতীয়দের কাছে এই উইকএন্ড ছিল একেবারে উৎসবমুখর। তাতেই বাড়তি মশলা জোগালো ফেমিনা মিস ইন্ডিয়ার গ্র্যান্ড ফিনালে। এবছর কে হবেন সেরার সেরা সুন্দরী, তা নিয়ে অনেকদিন ধরেই চলছিল জল্পনা। সেই প্রশ্নের উত্তর মিলল রবিবার রাতে।


গ্র্যান্ড ফিনালের অন্যতম আকর্ষণ ছিলেন এবছরের দুই সঞ্চালক। পুরো অনুষ্ঠানটি মজার ছলে সঞ্চালনা করে দর্শকদের মন ভরিয়ে দেন পরিচালক-প্রযোজক করণ জোহর ও অভিনেতা রীতেশ দেশমুখ।

এদিনের অনুষ্ঠান ছিল এককথায় তারকার হাট। পরিচালক-প্রযোজক অভিষেক কাপুর, ইলিয়ানা ডি’ক্রুজ, অর্জুন রামপাল, বিপাশা বসু, বিদ্যুৎ জামওয়াল ও ডিজাইনার মণীশ মালহোত্রা ছিলেন এবছরের বিচারক। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বসুন্দরী স্টেফানি ডেল ভাল্লে।


[ইদের আবহেও সেন্সর বোর্ডের কড়া সমালোচনায় শাহরুখ]
প্রতিযোগীদের পাশাপাশি এদিন তাঁর গান দিয়ে মঞ্চ মাত করেন সোনু নিগম। এছাড়াও পারফর্ম করেন অলিয়া ভাট, রণবীর কাপুর ও সুশান্ত সিং রাজপুত।




[ইদের দিনে কেন হঠাৎ ‘ভক্ত’ কটাক্ষ শুনতে হল অক্ষয় কুমারকে?]
দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেছে নেওয়া হয়েছিল সেরা ৩০ জন প্রতিযোগীকে। রবিবার গ্র্যান্ড ফিনালেতে সেই সেরা ৩০ থেকে বেছে নেওয়া হয় সেরা ছয় জনকে। শুধু ব়্যাম্পওয়াক নয়, এই ছয়জনকে উত্তর দিতে হয় বিচারকদের প্রশ্নেরও। তারপরই আসে সেই মাহেন্দ্রক্ষণ। বিচারকদের মতামত অনুযায়ী ২০১৭ মিস ইন্ডিয়ার মুকুট ওঠে হরিয়ানার মানুশী ছিল্লারের মাথায়। তাঁকে এই মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ইন্ডিয়া প্রিয়দর্শিনী চট্টোপাধ্যায়। ফার্স্ট রানার-আপের স্বীকৃতি পান জম্মু কাশ্মীরের সানা দুয়া ও সেকেন্ড রানার আপ বিহারের প্রিয়াঙ্কা কুমারী।

সর্বশেষ খবর
-
এবারও হল না হেক্সার স্বপ্নপূরণ, হালান্ড ম্যাজিকে নরওয়ের কাছে হেরে বিদায় ব্রাজিলের
-
‘এটাই লাস্ট ডান্স’, মন খারাপের খবর দিয়ে রোনাল্ডো বললেন, ‘আগের মতো খেলতে পারি না’
-
ভুলো বিল তৈরি করে কলকাতা পুলিশের ডিসি অফিসের ৫১ লাখ টাকা তছরূপ! গ্রেপ্তার সরকারি কর্তা
-
টি-২০ বিশ্বকাপ জয়ের রেকর্ড, ইংল্যান্ডকে হেলায় হারিয়ে সাতবার বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া
-
টোটোতে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, চালকের হাত কেটে পড়ে গেল রাস্তায়! ভয়ংকর কাণ্ড দুর্গাপুরে