Asha Bhosle Death

‘ওঁর জন্যই আজ আমি…’, আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে অশ্রুসজল বন্ধু হেলেন

আশার কণ্ঠে ক্যাবারে গান আর পর্দায় হেলেনের পারফরম্যান্স মানেই সিনেমা হিট। সেই প্রেক্ষিতেই পেশার গণ্ডি পেরিয়ে আইকনিক এই গায়িকা-নায়িকা জুটির বন্ধুত্ব পৌঁছে গিয়েছিল ব্যক্তিগত স্তরেও। বন্ধুবিয়োগে স্মৃতির সরণি বেয়ে আশার স্মৃতিচারণায় ডুব দিলেন হেলেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬, ১৬:০৩

options
link
‘ওঁর জন্যই আজ আমি…’, আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে অশ্রুসজল বন্ধু হেলেন
আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে অশ্রুসজল বন্ধু হেলেন। গ্রাফিক্স ছবি

‘পিয়া তু অব তো আজা…’, সাত-আটের দশকে শ্রোতা-দর্শকমহলে ঝড় তুলে দিয়েছিল আশা ভোঁসলের (Asha Bhosle Death) গাওয়া একাধিক ক্যাবারে গান। আর পর্দায় সেই গানের সঙ্গে শরীরী হিল্লোলে যোগ্য সঙ্গত দিলেন হেলেন। তৎকালীন প্রযোজক-পরিচালকরা জানতেন, আশার কণ্ঠে ক্যাবারে গান আর পর্দায় হেলেনের পারফরম্যান্স মানেই সিনেমা হিট। সেই প্রেক্ষিতেই পেশার গণ্ডি পেরিয়ে আইকনিক এই গায়িকা-নায়িকা জুটির বন্ধুত্ব পৌঁছে গিয়েছিল ব্যক্তিগত স্তরেও। বলা যায়, আশা ভোঁসলে এবং হেলেন ইন্ডাস্ট্রিতে একে-অপরের উত্থানের সাক্ষী। তবে ১২ এপ্রিল কিংবদন্তি সঙ্গীতশিল্পী চিরঘুমের দেশে পাড়ি দেওয়ায় বিগত কয়েক দশকের সেই হিট জুটির ইতি ঘটল। বন্ধুবিয়োগের খবর যেন কিছুতেই বিশ্বাস করতে পারছেন না হেলেন (Helen)! স্মৃতির সরণি বেয়ে কাতরকণ্ঠে আশার স্মৃতিচারণায় ডুব দিলেন সেলিমপত্নী তথা প্রবীণ অভিনেত্রী।

Advertisement

মাসখানেক আগে এক সাক্ষাৎকারে বন্ধু হেলেনকে নিজের ‘প্রিয় নায়িকা’ হিসেবে সম্বোধন করে আশা ভোঁসলে বলেছিলেন, “হেলেন এতটাই রূপবতী ছিলেন যে, ও ঘরে প্রবেশ করলেই আমি গান থামিয়ে দিয়ে কেবল ওঁর দিকেই মুগ্ধ নয়নে চেয়ে থাকতাম।…” 

“ভীষণ মর্মান্তিক খবর! আশা তো বেশ সুস্থই ছিলেন এবং আমাদের নিয়মিত যোগাযোগও ছিল। এইমুহূর্তে আমার কিছু ভালো লাগছে না। খুব খারাপ অনুভব করছি। আমি বাকরুদ্ধ। আমার কথা যেন ফুরিয়ে যাচ্ছে! দীর্ঘদিনের আমাদের ছিল বন্ধুত্ব। স্মৃতির সরণি বেয়ে হেলেন ফিরে গেলেন স্বর্ণালী আধ্যায়ের দিনগুলিতে। প্রবীণ অভিনেত্রীর সংযোজন, “আমার স্পষ্ট মনে আছে, কীভাবে আশা ভিন্ন স্টাইলে ওঁর কণ্ঠস্বরকে কাজে লাগিয়ে আমার প্রতিটা পারফরম্যান্সেন বিশেষ প্রাণশক্তি সঞ্চার করতেন। যা আমার পরিবেশনাকে আরও বেশি উপভোগ্য করে তুলত। আমরা এক অমূল্য রত্নকে হারালাম।” সোমবার দুপুরে কাসা গ্র্যান্ডের বাড়িতেও বন্ধু আশা ভোঁসলেকে শেষবারের জন্য শ্রদ্ধা জানাতে পৌঁছে গিয়েছিলেন হেলেন। সেখানেও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অশ্রুসজল নয়নে সেলিমপত্নী তথা সাত-আটের দশকের খ্যাতনামা নায়িকার সংযোজন, “আজ আমি যেখানে পৌঁছেছি, সেটা আশা ভোঁসলের জন্য। ওঁর জন্যেই আমার অস্তিত্ব। ঈশ্বরের কাছে ওঁর আত্মার শান্তি কামনা করছি।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Helen mourns the death of her dear friend Asha Bhosle
আশার কণ্ঠে ক্যাবারে গান আর পর্দায় হেলেনের পারফরম্যান্স মানেই সিনেমা হিট। ছবি- সংগৃহীত

হেলেন এবং আশা ভোঁসলের কয়েক দশকের এই বন্ধুত্ব কিন্তু পেশার বাইরেও বহাল তবিয়তে বেঁচে ছিল। পর্দায় হেলেন আর গানে আশার কণ্ঠ মানেই একসময়ে ‘চার্টবাস্টার টপার’ সব গান। আশা-হেলেন জুটিকে বলিউডের ইতিহাসে অন্যতম আইকনিক জুটি বললেও অত্যুক্তি হয় না। ‘ও হাসিনা জুলফোওয়ালি’, ‘আ জানে জান’, ‘পিয়া তু আব তো আজা’র মতো অসংখ্য জনপ্রিয়, ‘হিট নম্বর’ উপহার দিয়েছেন গায়িকা-নায়িকা। এবার বন্ধুবিয়োগে শোকাতুর অশীতিপর হেলেন। মাসখানেক আগে এক সাক্ষাৎকারে বন্ধু হেলেনকে নিজের ‘প্রিয় নায়িকা’ হিসেবে সম্বোধন করে আশা ভোঁসলে বলেছিলেন, “হেলেন এতটাই রূপবতী ছিলেন যে, ও ঘরে প্রবেশ করলেই আমি গান থামিয়ে দিয়ে কেবল ওঁর দিকেই মুগ্ধ নয়নে চেয়ে থাকতাম। আমি একবার হেলেনকে বলেওছিলাম যে, আমি পুরুষ হলে অবশ্যই ওঁকে নিয়ে পালিয়ে যেতাম।”

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.