পাপ করেছে আম্বানি পরিবার! বিস্ফোরক দাবি রাখি সাওয়ান্তের

কী এমন করল আম্বানিরা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০১৭, ১০:৩৩

options
link
পাপ করেছে আম্বানি পরিবার! বিস্ফোরক দাবি রাখি সাওয়ান্তের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক তাঁর নিত্যসঙ্গী। কখনও তিনি সে সবে জড়িয়ে পড়েন। কখনও আবার নিজেই তা তৈরি করেন। ছিলেন অভিনেত্রী। কিন্তু কবে কোন ছবিতে শেষ তাঁকে দেখা গিয়েছে তা আর মনেও নেই দর্শকের। কিন্তু কবে কোন বিতর্কে জড়িয়েছেন তা যেন সকলের চোখের সামনেই ভাসছে। বলিউডের ড্রামা কুইন বললে যে অবিসংবাদিতভাবে রাখি সাওয়ান্তের নামই উঠে আসে, এ নিয়ে কোনও সংশয়ই নেই।  সেই রাখিই এবার হুঁশিয়ারি দলেন খোদ আম্বানি পরিবারকে।

Advertisement

তা কেন হঠাৎ এমন মরজি হল রাখির?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ বিদেশে শুটিং বন্ধ বাংলা ছবির, ক্ষতি প্রায় ৩ কোটি টাকা ]

Advertisement

এই তো যোগদিবসে যোগ করার ছবি পোস্ট করে নেটদুনিয়া মাতিয়ে তুলেছিলেন। না, শুধু যোগের মুদ্রায় নয়, তাঁর আজব দাবিতে হেসে গড়িয়ে পড়েছিলেন নেটিজেনরা। তাঁর দাবি ছিল, যোগের শক্তিতেই তিনি রাষ্ট্রপতি পদের যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হতে পারেন। তা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছ। এর আগে একটি রাজনৈতিক দলও খুলেছিলেন। তবে সে সবের ভরাডুবি হয়েছে। যাই হোক, সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন রাখি। যেখানে এক অসুস্থ বাচ্চার জন্য সাহায্য প্রার্থনা করছেন তিনি। তাঁর দাবি, বাচ্চাটির হার্ট ট্রান্সপ্লান্টের খরচ বহন করুক আম্বানি পরিবারের সদস্যরা। বাচ্চাটি কোকিলাবেন হাসপাতালে ভরতি। অন্য দুই ব্যক্তি তাঁর সাহায্যে এগিয়ে এসেছেন। কিন্তু রাখি কোনওভাবে খবর পেয়েছেন যে আম্বানিরা বাচ্চাটির খেয়াল রাখছে না।  তাই তাঁর দাবি, আম্বানি পরিবারের সদস্যরা এ বিষয়ে এগিয়ে আসুন। তা এরকম আবেদন তো অনেকেই করে থাকেন। তিনি যে রাখি সাওয়ান্ত। তাই আবেদনেও কিছু অভিনবত্ব নিশ্চয়ই থাকবে। আর তাই এ আবেদনও তিনি জানালেন নিজস্ব কায়দাতেই। জানালেন, ওই বাচ্চাকে আম্বানিরা যদি সাহায্য করেন, তবে এতদূর পৌঁছাতে যত পাপ করেছেন আম্বানিরা, সব স্খালন হয়ে যাবে।  এরকম অভিনব উপায়ে সাহায্যের আবেদন আগে কেউ কখনও করেছেন কি?  সম্ভবত এখানেও পথপ্রদর্শক রাখিই।

একই আবেদন তিনি রেখেছেন শাহরুখ-সলমনের প্রতিও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.