Kanchan Sreemoyee Reception

রেজিস্ট্রির পর ধুমধাম করে রিসেপশন কাঞ্চন-শ্রীময়ীর, এলাহি আয়োজনের আভাস

কোথায়, কীভাবে হচ্ছে এই আয়োজন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ১৫:৪২

options
link
রেজিস্ট্রির পর ধুমধাম করে রিসেপশন কাঞ্চন-শ্রীময়ীর, এলাহি আয়োজনের আভাস

সুমন করাতি, হুগলি: অবশেষে শুভ পরিণয়। পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্সের মামলা রফা দফা হতেই শ্রীময়ী চট্টরাজকে রেজিস্ট্রি করেছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। এবার আনুষ্ঠানিকভাবে রিসেপশনের পালা। তা হচ্ছে আগামী ৬ মার্চ। 

Advertisement
Sreemoyee Chattoraj shares her registry marriage experience with Kanchan Mullick
ছবি- ফেসবুক

জানা গিয়েছে, কলকাতায় হচ্ছে কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশন। শ্রীময়ী ও কাঞ্চনের পরিবারের পক্ষ থেকে যৌথভাবে আমন্ত্রণ জানানো হয়েছে অতিথিদের। সন্ধ্যাবেলা থেকেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে।  আসতে শুরু করবেন অতিথিরা। টলিউড তারকাদেরও দেখা যেতে পারে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ডিভোর্স ঘোষণার পর প্রথম বাড়ির বাইরে পা রাখলেন এষা দেওল! মন ভালো নেই হেমাকন্যার? ]

কাঞ্চন-শ্রীময়ীর বিয়ে নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। তবে পিঙ্কির সঙ্গে আইনত বিচ্ছেদ নাহলে বিধায়ক ফের বিয়ের পিঁড়িতে বসতে পারছিলেন না। তবে গত ১০ জানুয়ারি সেই মামলা মিটেছে। তার পর আর দেরি করেননি কাঞ্চন মল্লিক। গত ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ প্রেমদিবসেই পরিবার ও ঘনিষ্ঠদের সাক্ষী রেখে আইনি বিয়ে সেরেছেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj) ও কাঞ্চন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

[আরও পড়ুন: BAFTA-র মঞ্চে বিজেতা ‘ওপেনহাইমার’ কিলিয়নের পাশে দ্যুতি ছড়ালেন দীপিকা, শীঘ্রই ফের হলিউডে?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন