সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ ঘোষণাটা করেছিলেন। জানিয়েছিলেন এবারের ইদের বক্স অফিস তাঁরই বুক করা। সুলতানের মেজাজে আসবেন তিনি দর্শকের দরবারে। কথা রেখেছেন জিৎ। এবার বিধ্বংসী মেজাজে দেখা যাবে অভিনেতা তথা প্রযোজককে। ১৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তাঁর ‘সুলতান দ্যা সেভিয়র’। প্রকাশ্যে এল ছবির অফিশিয়াল ট্রেলার।
Here’s the much anticipated #Trailer of #SultanTheSaviour!#Eid2018 https://t.co/nZSi3ajDh5@jeet30 @Mim_Bidya @PriyankaSarkarB @GRASSROOTENT @JeetzFilmworks @nispalsingh @savvygupta @Rajachanda
Advertisement— Surinder Films (@SurinderFilms) May 28, 2018
[২০ বছরের দাম্পত্যে ইতি, বিয়ে ভাঙল অর্জুন রামপালের]
সুরিন্দর ফিল্মসের সঙ্গে যৌথ প্রযোজনায় ছবিটি তৈরি করেছেন জিৎ। ২১ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হয়েছে। কলকাতা, বাংলাদেশ ও ব্যাংককে হয়েছে শুটিং। ছবিতে সুলতান ভাই হিসেবে দেখা যাবে জিৎকে। ভাইগিরি করেই সুলতানের দিন চলে। কিন্তু তার ভিতরের মানুষটা সহজ-সরল। রিয়াকে (প্রিয়াঙ্কা সরকার) সে নিজের বোনের মতো ভালবাসে। নারীপাচার চক্রের কবলে পড়ে রিয়া। যার নাম পাণ্ডা সরকার (মুকুল দেব)। এই সরকার গ্যাংয়ের কবল থেকেই রিয়াকে উদ্ধার করে আনে সুলতান। ছবিতে জিতের বিপরীতে রয়েছেন বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। শেষবার বিদ্যাকে দেখা গিয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের ‘ইয়েতি অভিযান’-এ। এবার আইনজীবী হিসেবে ‘সুলতান দ্য সেভিয়র’-এ রয়েছেন তিনি।
[একজন নয়, তিন অভিনেত্রীর সঙ্গে নয়া ছবিতে রোমান্স করবেন ভাইজান]
তামিল ছবি ‘ভেদলম’-এর রিমেক হিসেবে এ ছবি তৈরি করেছেন পরিচালক রাজা চন্দ। সেখানে মুখ্য ভূমিকায় ছিলেন দক্ষিণী সুপারস্টার অজিৎ। তাঁর বিপরীতে ছিলেন শ্রুতি হাসান। আর অজিতের বোনের চরিত্রে দেখা গিয়েছিল লক্ষ্মী মেননকে। দাক্ষিণাত্যে সাড়া ফেলেছিল ছবিটি। হয়েছিল ব্লকবাস্টার। এবার ‘সুলতান দ্য সেভিয়র’-এর পালা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির গান। স্যাভির সুর বেশ পছন্দ হয়েছে দর্শকদের।
.@Mim_Bidya and @jeet30 get cozy for #AamarMon!
Thank you @t2telegraph for the article.
Watch the song on https://t.co/xuLzbomKsu #SultanTheSaviour #Eid2018@jeet30 @Mim_Bidya @PriyankaSarkarB @MohammadIrfaan1 @savvygupta @Rajachanda @nispalsingh @GRASSROOTENT @JeetzFilmworks pic.twitter.com/1FM5HsVWVc— Surinder Films (@SurinderFilms) May 23, 2018
[ডায়েট ভুলে আমের প্রেমে মজেছেন টলিপাড়ার নায়িকারা, জানালেন মনের কথা]
সর্বশেষ খবর
-
প্রেমের টানে স্বামী-সংসার ত্যাগ! প্রেমিকের আসল চেহারা টের পেতেই শ্বশুরবাড়ি ফেরেন বধূ, তারপর…
-
মেটার নয়া এআই মডেল মিউজ ঘিরে বিতর্ক! উঠছে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ
-
পুণেতে ভারী বৃষ্টির মাঝেই ধসে গেল জঞ্জালের পাহাড়! ভাঙল বাড়ি, চাপা পড়ে বহু মৃত্যুর আশঙ্কা
-
মেসি কাণ্ডে রিপোর্ট প্রস্তুত তদন্ত কমিটির, পেশের অনুমতি দিল হাই কোর্ট
-
আইএসএল চালাবে ক্লাবই, থাকছে ডায়মন্ড হারবার! ভারতীয় বংশোদ্ভূতদের নিয়মে বদল ফেডারেশনের?