CJP Protesters

‘দেশের তরুণরা অমর’, ‘ককরোচ’দের সমর্থনে বড় পদক্ষেপ হানি সিংয়ের, শো বাতিল আরমান মালিকের

অরিজিৎ সিংয়ের প্রতিবাদের পর এবার আন্দোলনরত পড়ুয়াদের সমর্থনে বড় পদক্ষেপ দুই তাবড় গায়কের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৬, ২১:১৫

options
link
‘দেশের তরুণরা অমর’, ‘ককরোচ’দের সমর্থনে বড় পদক্ষেপ হানি সিংয়ের, শো বাতিল আরমান মালিকের
'ককরোচ'দের সমর্থনে বড় পদক্ষেপ হানি সিং, আরমান মালিকের

দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষাব্যবস্থা সুনিশ্চিত করতে দিল্লিতে আন্দোলনরত পড়ুয়াদের সমর্থনে মঙ্গলবারই দরাজ কণ্ঠে প্রতিবাদ করেন অরিজিৎ সিং। এবার সুর চড়ালেন হানি সিং, আরমান মালিকরা। বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েই শুধু ক্ষান্ত থাকেননি দুই গায়ক, বরং বড়সড় পদক্ষেপও করেছেন।

Advertisement

“আমাদের দেশের তরুণরা অমর। ভোলেনাথ এইসময়ে ওঁদের শক্তি দিন।”

জুলাই মাসের গোড়া থেকেই নিট কেলেঙ্কারি-সহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশন শুরু করেছিলেন পড়ুয়ারা। যাদের নেতৃত্ব দেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। সোমবার ‘ককরোচ জনতা পার্টি’র ‘সংসদ অভিযান’ ঘিরে কার্যত কুরুক্ষেত্রে পরিণত হয় রাজধানী। আন্দোলকারী শিক্ষার্থীদের সঙ্গে তুমুল বিরোধ বাঁধে পুলিশের। বিক্ষোভকারীদের রুখতে লাঠিচার্জের পাশাপাশি ছোড়া হয় কাঁদানে গ্যাস, চালানো হয় জলকামানও। দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে দিন কয়েক ধরেই সরব দেশের বিশিষ্টমহলের একাংশ। শাবানা আজমি, জিনাত আমান, অপর্ণা সেন, অনুরাগ কাশ্যপ থেকে বলিউডের বর্তমান প্রজন্মের একাংশও সুর চড়িয়েছেন বিক্ষুব্ধ পড়ুয়াদের হয়ে। এবার ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হওয়া পুলিশি ‘নৃশংসতার দলিল’ দেখে প্রতিবাদে সরব হানি সিং।

Advertisement
Delhi CJP Protest: Police lathi-charge the protesters at Jantar Mantar
ককরোচ জনতা পার্টির সংসদ অভিযানে লাঠিচার্জ পুলিশের।

সোশাল মিডিয়ায় একাধিক পোস্টে নিজস্ব অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় র‌্যাপার। এমতাবস্থায় আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য একমনে প্রার্থনারত হানি সিং। মহাদেবকে স্মরণ করে গায়কের মন্তব্য, “আমাদের দেশের তরুণরা অমর। ভোলেনাথ এইসময়ে ওঁদের শক্তি দিন।” পাশাপাশি এমন পরিস্থিতিতে নিজের নতুন গান ‘মুনলাইট’-এর টিজার লঞ্চের অনুষ্ঠানও বাতিল করে দিয়েছেন হানি। তিনি জানান, “দেশ এবং ভারতের যুবসমাজের আবেগের কথা মাথায় রেখে আমার নতুন গান ‘মুনলাইট’-এর টিজার লঞ্চ কয়েক দিনের জন্য পিছিয়ে দিচ্ছি।” এদিকে আরমান মালিকও একই পথে হেঁটে ককরোচ’দের পাশে দাঁড়িয়েছেন।

Advertisement

“ওইদিন আমার জন্মদিনও বটে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমার মন সায় দিচ্ছে না।…” 

আগামী ২২ জুলাই আরমানের ‘গয়া কাম সে’ গানটি মুক্তি পাওয়ার কথা ছিল। নিজের সর্বস্ব ঢেলে যে গানটি তিনি তৈরি করেছেন বলে জানিয়েছেন। তবে দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনের আবহে সেই গান রিলিজে মন সায় দেয়নি আরমানের। এক ভিডিও বার্তায় গায়কের মন্তব্য, “২২ জুলাই গানটি মুক্তি পাওয়ার কথা ছিল, ওইদিন আমার জন্মদিনও বটে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমার মন সায় দিচ্ছে না। তাই গানটি শ্রোতাদের কাছে পৌঁছে দিতে আরেকটু সময় নিচ্ছি। কথা দিচ্ছি, পরিস্থিতি শান্ত হলে ঠিক সময়ে ‘গয়া কাম সে’ গানটি নিয়ে আসব।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.