Fighter banned

মুক্তির আগেই ‘ফাইটার’-এ নিষেধাজ্ঞার ধাক্কা! কোথায় কোথায় নিষিদ্ধ হৃতিক-দীপিকার ছবি?

সাধারণতন্ত্র দিবসের ঠিক আগে অর্থাৎ বৃহস্পতিবারই দেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে 'ফাইটার'। তার আগেই এই বিপত্তি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৪, ২০২৪, ১০:০১

options
link
মুক্তির আগেই ‘ফাইটার’-এ নিষেধাজ্ঞার ধাক্কা! কোথায় কোথায় নিষিদ্ধ হৃতিক-দীপিকার ছবি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণতন্ত্র দিবসের ঠিক আগে অর্থাৎ বৃহস্পতিবারই দেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে হৃতিক-দীপিকার ‘ফাইটার'(Fighter Movie)। ঠিক তার আগেই নিষেধাজ্ঞার ধাক্কা। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে বলিউডের এই ছবিকে নিষিদ্ধ করা হয়েছে বলেই খবর।

Advertisement

Fighter-1

Advertisement

চলচ্চিত্র বিশেষজ্ঞ গিরিশ জোহর ‘X’ হ্যান্ডেলে এই খবর জানান। তাঁর টুইট অনুযায়ী, সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত, বাহারিনের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ‘ফাইটার’ ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা রয়েছে। শুধুমাত্র UAE-তে এই ছবি শর্তসাপেক্ষে মুক্তির অনুমতি পেয়েছে। কী সেই শর্ত? ১৫ বছরের কম বয়সের শিশুরা হৃতিক-দীপিকার অ্যাকশন ড্রামা দেখতে পারবে না।

Advertisement

Girish Tweet

[আরও পড়ুন: ‘রামচন্দ্র’ই পেলেন না রামলালার দর্শন! অযোধ্যা গিয়েও হতাশ অরুণ গোভিল ]

উল্লেখ্য, দেশ আর দেশের যোদ্ধাদের গল্প বলবে হৃতিক রোশন (Hrithik Roshan), দীপিকা পাড়ুকোন, অনিল কাপুরের ‘ফাইটার’। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এ ছবিতে স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে অভিনয় করেছেন হৃতিক। দীপিকাকেও (Deepika Padukone) স্কোয়াড্রন লিডার হিসেবেই দেখা যাবে। নাম মিনাল রাঠোর ওরফে মিন্নি। অনিল কাপুর অভিনয় করেছেন গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং ওরফে রকির চরিত্রে। দেশের সেরা ফাইটার পাইলটদের নিয়ে একটি টিম গঠন করা হয়। তারই ক্যাপ্টেন রকি। পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে ঢুকে পুলওয়ামার বদলা নিতে বলা হয় রকির টিমকে।

Fighter

দেশাত্মেবোধক ছবি বলেই কি মধ্যপ্রাচ্যে ব্রাত্য ‘ফাইটার’? চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে এর কারণ বলা মুশকিল। উল্লেখ্য, এর আগে মামুত্তির ‘কাথাল – দ্যা কোর’, থালাপাতি বিজয়ের ‘বিস্ট’, দুলকর সলমনের ‘সীতা রামম’ ছবিকেও মধ্যপ্রাচ্যে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। অবশ্য অগ্রিম বুকিংয়ে বেশ ভালোই আয় করেছে হৃতিক-দীপিকার ছবি। সূত্রের খবর মানলে, ছবির ৭৫০০০ টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। সেই হিসেবে মুক্তির দিনই ‘ফাইটার’-এর আয় ২৫ কোটি ছাড়াবে।

[আরও পড়ুন: অস্কারে চূড়ান্ত মনোনয়নে ‘ওপেনহাইমার’-এর দাপট, কোনও ভারতীয় ছবি জায়গা পেল?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.