Huma Qureshi

চলতি বছরই ছাদনাতলায় হুমা কুরেশি! কোথায় বসছে রূপকথার বিয়ের আসর, পাত্রকে চেনেন?

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, হুমা কুরেশি তাঁর দীর্ঘদিনের চর্চিত প্রেমিক এবং অভিনয় প্রশিক্ষক রচিত সিংহের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ে পা রাখবেন। কবে বিয়ের পিঁড়িতে এই চর্চিত প্রেমিকযুগল?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ১০:৫৯

options
link
চলতি বছরই ছাদনাতলায় হুমা কুরেশি! কোথায় বসছে রূপকথার বিয়ের আসর, পাত্রকে চেনেন?
কবে মিস টু মিসেস হচ্ছেন হুমা?

বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হুমা কুরেশি। অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। তবে ব্যক্তিগতজীবনকে খুব একটা লাইমলাইটে আনতে পছন্দ করেন না হুমা। লেটেস্ট মিডিয়া রিপোর্ট মোতাবেক, শীঘ্রই বলিউডে বাজবে বিয়ের সানাই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, হুমা কুরেশি তাঁর দীর্ঘদিনের চর্চিত প্রেমিক এবং অভিনয় প্রশিক্ষক রচিত সিংহের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ে পা রাখবেন। চলতি বছরের অক্টোবরের শেষ বা নভেম্বরের মধ্যেই বিয়ের পরিকল্পনা করছেন এই চর্চিত প্রেমিকযুগল।

Advertisement

আরও জানা যাচ্ছে, ইতমধ্যেই নাকি বিয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন হুমা-রচিত! তারকাদের হাইভোলটেজ বিয়ে ঘিরে ভক্তদের উন্মাদনার কথা আলাদা করে বলার অপেক্ষাই রাখে না। ভ্যেনু থেকে মেনু পুরোটাই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেলিব্রিটিদের ডেস্টিনেশন ওয়েডিং, বিয়ের সাজসজ্জা, হাই প্রোফাইল অতিথিদের জন্য খাবারের তালিকায় কী কী পদের বন্দোবস্ত করা হল তা জানতে মুখিয়ে থাকে সাধারণ মানুষ। হুমা কুরেশির (Huma Qureshi) ক্ষেত্রেও যে তার ব্যতক্রম হবে না তা বলাই বাহুল্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংগীতশিল্পী আকাসা সিংহ সাম্প্রতিক অতীতে রচিতকে অভিনন্দন জানিয়ে লিখেছিলেন, ‘হুমা-ই তো তোমার জীবনের এক চিলতে স্বর্গ। দুজনের সঙ্গে একটা দারুণ রাত কাটালাম।’ রচিতের জন্মদিনের অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যায় তাঁদের।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়েই মুম্বইয়ে হবে মালাবদল। এরপর ইন্ডাস্ট্রির সতীর্থদের জন্য একটি জমকালো রিসেপশন পার্টির আয়োজন করা হবে। হুমা ও রচিতের সম্পর্কের গুঞ্জন ‘থাম্মা’র স্ক্রিনিংয়ের সময় যুগলের উপস্থিতি। এছাড়াও কাছের বন্ধু সোনাক্ষী সিনহার বিয়েতেও রংমিলান্তি গোলাপি পোশাকে সকলের নজর কেড়েছিলেন হুমা আর রচিত। সম্পর্ক নিয়ে যতই জলঘোলা হোক না কেন, একটি শব্দও খরচ করেননি তাঁরা। ২০২৫-এর সেপ্টেম্বরে হুমা কুরেশি তাঁর দীর্ঘদিনের চর্চিত প্রেমিক এবং অভিনয় প্রশিক্ষক রচিত সিংহের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন।

Advertisement
Huma Qureshi Rachit Singh to get married in October
বিয়ের পিঁড়িতে হুমা?

আংটি বদলের গুঞ্জনের সূত্রপাত, সংগীতশিল্পী আকাসা সিংহ-এর একটি পোস্ট। রচিতকে অভিনন্দন জানিয়ে লিখেছিলেন, ‘হুমা-ই তো তোমার জীবনের এক চিলতে স্বর্গ। দুজনের সঙ্গে একটা দারুণ রাত কাটালাম।’ রচিতের জন্মদিনের অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যায় তাঁদের। এইরকম বেশ কিছু ঘটনা থেকেই হুমা-রচিতের প্রেমের গুঞ্জন আরও জোড়াল হয়। রচিত সিংহ ইন্ডাস্ট্রির অনেক নামী তারকার অভিনয় প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। যার মধ্যে রয়েছেন আলিয়া ভাট, রণবীর সিং এবং ভিকি কৌশল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.