Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Movies

ওটিটি সাবস্ক্রিবশনের দিন শেষ, নিখরচায় মোবাইলে দেখুন পছন্দের সিনেমা! জেনে নিন পদ্ধতি

কয়েকটি স্টেপ ফলো করলেই হবে কেল্লাফতে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১৬:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১৬:৩৮

options
link
ওটিটি সাবস্ক্রিবশনের দিন শেষ, নিখরচায় মোবাইলে দেখুন পছন্দের সিনেমা! জেনে নিন পদ্ধতি zoom
ওটিটি সাবস্ক্রিবশনের দিন শেষ, নিখরচায় মোবাইলে দেখুন পছন্দের সিনেমা!
Advertisement

হলে গিয়ে সিনেমা দেখতে গুণতে হয় টাকা। ওটিটি প্ল্যাটফর্মগুলোর খরচও নেহাত কম নয়। ভালো সিনেমা-সিরিজের আকর্ষণে সেই খরচটা সকলেই মেনে নেন। কিন্তু যদি খরচ না করেই দেখা যায় সদ্য মুক্তি পাওয়া পছন্দের সিনেমা কিংবা ওয়েব সিরিজ? তাহলে? শুনে অবাক হচ্ছেন তো? কিন্তু এটাই সত্যি! সম্পূর্ণ বিনামূল্যেও দেখা যায় পছন্দের ছবি। ভাবছেন তো কীভাবে? তার জন্য আপনাকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে। চলুন জেনে নেওয়া যাক সেই পদ্ধতি। এরজন্য সঙ্গে একটা স্মার্টফোন থাকলেই কেল্লাফতে।

প্রথমে নিজের ফোনে গুগল ব্রাউজার খুলুন। সেখানে গিয়ে যে সিনেমাটি খুঁজছেন তার নাম লিখুন। দেখবেন, একাধিক অপশন ভেসে উঠবে স্ক্রিনে। তার মধ্যে থাকবে আইএমডিবি লিংক। লিংকটি ভালো করে নজর করলে দেখবেন https://www- এরপর রয়েছে imdb। এরপর লিংকটিকে এডিট করুন। imdb-র সামনে জুড়ুন PLAY। ব্যাস, কেল্লাফতে! এরপর পপকর্ণ সঙ্গে নিয়ে জমিয়ে বসে দেখুন পছন্দের সিনেমা।

Advertisement

তবে অনেকেই বেআইনি ওয়েবসাইট থেকে সিনেমা ডাউনলোড করেন। তা কিন্তু একেবারেই কাম্য নয়। এতে ঘটতে পারে ভয়ংকর বিপদ। বেআইনি ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করলে নাকি থাবা বসায়  ‘পিকলাইট’ নামের সেই ভাইরাস। পিকলাইট একটি নতুন ও ভয়ানক ম্যালওয়্যার। এটি কম্পিউটারের মেমরির সম্পূর্ণ দখল নিতে পারে। কিন্তু হার্ড ড্রাইভে তার কোনও ‘চিহ্ন’ই থাকে না। ফলে আলাদা করে বোঝাই দুষ্কর। গবেষকদের দাবি, এই ম্যালওয়্যার তৈরিই করা হয়েছে উইন্ডোজ সিস্টেম দখল করে তার মধ্যে লুমা স্টিলার, হাইজ্যাক লোডার, ক্রাইবটের মতো ক্ষতিকারক সফ্টওয়্যার ডাউনলোড করে দেওয়া। যা দ্রুত ব্যক্তিগত তথ্য চুরি করে নিতে পারে। ফলে বিপদ ক্রমেই বাড়তে থাকে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.