Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Lifestyle News

সঙ্গীর সঙ্গে অশান্তিতে ভুল না করেও বারবার ক্ষমা চান পুরুষরাই! নেপথ্যে লুকিয়ে গভীর কারণ

কিন্তু কেন এমনটা করেন পুরুষেরা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১৯:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১৯:৩৭

options
link
সঙ্গীর সঙ্গে অশান্তিতে ভুল না করেও বারবার ক্ষমা চান পুরুষরাই! নেপথ্যে লুকিয়ে গভীর কারণ zoom
Advertisement

প্রেমিক-প্রেমিকা হোক বা দম্পতি, অশান্তি জীবনের অঙ্গ। ছোটখাটো বিষয় নিয়েও মতানৈক্য লেগেই থাকে। যা ভীষণই স্বাভাবিক বিষয়। অনেকক্ষেত্রে দেখা যায়, সেই অশান্তি চরম আকার নেয়। কিন্তু গবেষণা বলছে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, অশান্তি মেটাতে নতিস্বীকার করে নেন পুরুষরাই। কারণ? সংঘাত এড়ানোর মানসিকতা।

Advertisement

কথায় বলে, মহিলাদের মধ্যে তর্ক করার প্রবণতা বেশি। ছোট সমস্যা নিয়েও তারা অনেক বেশি ভাবেন। সামান্য বিষয় তাঁদের মনে গভীর ক্ষত তৈরি করে। সঙ্গীর আচরণে সামান্য পরিবর্তনও তাঁদের মনে হাজারও প্রশ্নের ঝড তোলে। অনেকক্ষেত্রেই দেখা যায়, এই প্রশ্ন থেকেই তৈরি হয় অশান্তি। কথার পরিপ্রেক্ষিতে কথায় তা আরও তীব্র আকার নেয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মহিলাদের আক্ষেপ করতে শোনা যায়, তিনি নানা অভিযোগ করলেও সঙ্গী পালটা কিছু বলেন না। চুপ করে তা শোনে।

গবেষণা বলছে, শুধু চুপ করে থাকাই নয়, সঙ্গীর সঙ্গে অশান্তিতে ৭৯ শতাংশ ক্ষেত্রেই নিজের ভুল নেই জেনেও ক্ষমা চেয়ে নেন পুরুষরা। তার কারণ, তাঁরা অশান্তি চান না। বিশেষজ্ঞদের যুক্তি, পুরুষরা সংঘাতের চেয়ে সমাধানের পথকেই বেশি প্রাধান্য দেন। বিশেষ করে দীর্ঘস্থায়ী সম্পর্কে যেখানে বারবার তর্ক-বিতর্ক বিশ্বাস নষ্ট করতে পারে, সেক্ষেত্রে। তাঁরা মনে করেন ক্ষমা চাওয়ায় সম্পর্কের ভারসাম্য বজায় রাখে। যদিও মনোবিজ্ঞানীদের  যুক্তি, এই পথ কখনই সঠিক নয়। এতে জমে থাকা ক্ষোভে একটা সময়ের পর অশান্তি বিরাট আকার নেয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.