৪ আগস্ট, আজ থেকে ঠিক এক বছর আগের কথা। এদিন দেব-শুভশ্রীর গ্র্যান্ড কামব্যাকের সাক্ষী ছিল তিলোত্তমা। প্রায় একদশকের কাছাকাছি মান-অভিমানের তিক্ততা ভুলে পঁচিশের পুর্নমিলন বাংলা সিনেমার ঐতিহাসিক দিন বললে অত্যুক্তি হবে না। জমকালো অনুষ্ঠানে দেব-শুভশ্রী অভিনীত শেষ ছবি ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চের সেই স্মরণীয় মুহূর্তের আবেগে ভাসলেন সুপারস্টার দেব।
আরও পড়ুন:
View this post on InstagramAdvertisement
‘দেশু ৭’ (Deshu 7), ‘দাদাগিরি’র ব্যস্ততার মাঝেই বাংলা সিনেমার সেই ঐতিহাসিক দিনের কথা স্মরণ করে অভিনেতা লিখলেন, ‘ট্রেলার লঞ্চ শুধু একটা ইভেন্ট ছিল না, বাংলা সিনেমায় ইতিহাস সৃষ্টি করেছিল। দেশুর উপর সকলে এভাবেই ভরসা রাখবেন। প্রতিজ্ঞা করছি, আপনাদের কখনও নিরাশ করব না।’ আর ঠিক সেই কারণেই ‘দেশু ৭’-এর আরও একটি বড় চমকের কানাঘুষো? ‘আইটেম গার্ল’ দেবের ‘কিশোরী’ ইধিকা পাল (Idhika Paul)!

ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, ‘দেশু ৭’এও নাকি থাকছেন গ্ল্যামারাস ইধিকা পাল। এবার আইটেম ডান্সে কোমর দোলাবেন। সঙ্গে থাকছেন বাংলার দুই সুপারস্টার দেব ও অনির্বাণ ভট্টাচার্য। ইতিমধ্যেই গঙ্গাবক্ষে শুটিং হয়ে গিয়েছে বলেই শোনা যাচ্ছে। যদিও এবিষয়ে দেব বা অনির্বাণ কিংবা ইধিকা মুখে রা কাটেনি।

কিন্তু, ওই যে যে কোনও প্রান্তে যে কোনও সময় তারকাদের গোপন তথ্য ফাঁস হয়ে যায়। ঠিক যেমন কয়েকদিন আগেই দেবের সঙ্গে ফলতা নদীর ধারে ক্যামেরায় শট দিতে ব্যস্ত ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কয়েক সেকেণ্ডের ভিডিও ভাইরাল হয়েছিল। ২০২৪-এ ‘খাদান’-এ প্রথমবার দেবের সঙ্গে জুটি বাঁধেন ছোট পর্দার ‘রিমলি’ ওরফে ইধিকা পাল। এই ছবির ‘কিশোরী’ গান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল।

এরপর ‘রঘু ডাকাত’, ‘প্রজাপতি ২’-এর মতো ব্লকবাস্টার ছবিতে এই জুটি দর্শক মনকে গভীরভাবে প্রভাবিত করেছে। এবছর পুজোর বক্সঅফিস দখল করতে ‘দেশু’ একেবারে কোমর বেঁধে নামছে তা বলার অপেক্ষাই রাখছে না। দেব-শুভশ্রীর সাত নম্বর ছবি দেখতে চাতক পাখির দশা অনুরাগীদের।
পর্দায় ফের পুরনো জুটিকে দেখার জন্য ভক্তদের ‘অ্যাড্রিনাল রাশ’ একেবারে তুঙ্গে। আর সেই উত্তেজনা উসকে দিল ইধিকার আইটেম ডান্সের ফিসফাস, তা বলাই বাহুল্য। এক ছবিতে বিনোদনের ‘একসে বরকর এক’ উপদান, দেব-ইধিকার রোম্যান্সের পর আইটেম গানের ঝলক দেখার অপেক্ষায় দেশু ভক্তরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ