সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’। ক্রিকেটের বাইশ গজে ব্যাট হাতে ইধিকার লুক ছিল সৃজিতের (Srijit Mukherji) প্রথম সারপ্রাইজ। নায়িকাকে হাতে কলমে নেট প্র্যাকটিস করাচ্ছেন খোদ পরিচালক। এখনও আরও অনেক চমকের অপেক্ষা। গোয়েন্দা ঘরানার ছবি ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এ নাকি সৃজিতের সুরে গান গাইবেন অভিনেতা-গায়ক অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)।
উনিশ সালে সৃজিত পরিচালিত ছবি ‘শাহজাহান রিজেন্সি’-তেও গান গেয়েছিলেন অনির্বাণ। তবে সৃজিতের সুরে নয়। ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এ সৃজিত-অনির্বাণের যুগলবন্দিতে যে নতুন ম্যাজিক দর্শকের জন্য অপেক্ষা করছে তা বলার অপেক্ষাই রাখে না। সংবাদ প্রতিদিনই প্রথম জানাল, সৃজিত-অনির্বাণ জুটির নতুন গানের কথা। তবে কী গান গাইছেন সেটা এখনও জানা যায়নি।
আরও পড়ুন:

সাহিত্যেপ্রমী বাঙালির বোধোদয়ের আঁতুরঘর থেকেই গোয়েন্দা, রহস্যপ্রীতি রয়েছে তা বলাই বাহুল্য। শহরে আবারও এক নতুন গোয়েন্দা। ফেলদুা-ব্যোমকেশ-শবর-কিরীটীদের তালিকায় ইনি নবতম সংযোজন। নাম, ‘গোয়েন্দা কানাইচরণ’। যিনি এই গোয়েন্দা কাহিনির মধ্যমণি। ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এর প্রযোজনায় ক্যামেলিয়া প্রোডাকশনস। শীঘ্রই শুরু হবে সিনেমার শুটিং।
সাহিত্যেপ্রমী বাঙালির বোধোদয়ের আঁতুরঘর থেকেই গোয়েন্দা, রহস্যপ্রীতি রয়েছে তা বলাই বাহুল্য। বাংলা সিনেজগতে সত্যান্বেষীদের ভিড়ে নতুন গোয়েন্দা ‘কানাইচরণ’-এ সৃজিত ম্যাজিকের অপেক্ষায় দর্শকমহল। লেখক রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র ‘কানাইচরণ’। এই সিরিজের ‘কালাপানির দিশা’র কাহিনি অবলম্বনেই সিনেমার গল্প বুনেছেন পরিচালক।
View this post on Instagram
সৃজিতের ছবিতে গোয়েন্দা চরিত্রে থাকছেন যিশু সেনগুপ্ত। গোয়েন্দা ঘরানার প্রতি পরিচালকের বরাবরই টান। ‘বাইশে শ্রাবণ’, ‘চতুষ্কোণ’, ‘দশম অবতার’-এর মতো থ্রিলার সিনেমাতেও গোয়েন্দা ছোঁয়া রেখেছেন সৃজিত। তবে এই গোয়েন্দা গল্পে সৃজিতের সুরে অনির্বাণের কণ্ঠ দর্শকের উত্তেজনায় সুরসুরি দেবে তা বললে অত্যুক্তি হবে না। আরও একটা না বললেই নয়, বদলের বঙ্গে একের পর এক কাজে আবার সেই আগের মতোই ব্যস্ততা অনির্বাণের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নন্দীগ্রাম থেকেই প্রাসঙ্গিকতা বাড়ানোর চেষ্টা, দিল্লির নেতাদের প্রচারে আনছে কংগ্রেস! স্ট্র্যাটেজি তৈরি মমতা নিয়েও
-
‘গোটা বিশ্বের সমস্যা, কিন্তু দোষ চাপায় ভারতের উপর’, জিনপিং-ট্রাম্পকে নাম না করে তোপ মোদির
-
দিল্লির মতো বাংলাতেও চলবে ‘নমো ভারত’? ৪টি হাইস্পিড রুটের প্রস্তাব শমীকের
-
মাতৃত্বের পর চেহারা নিয়ে কটাক্ষ, ‘অন্তরের সৌন্দর্যই আসল’, নিন্দুকদের সপাটে কষালেন ক্যাটরিনা!
-
৩ ঘণ্টা জল ভেঙে খাবার নিতে যাচ্ছেন দুর্গতরা! বুক সমান জলে ত্রাণের জন্য হাহাকার ভূতনিতে