Imtiaz Ali

বোরখা পরা মহিলাদের পছন্দ করেন না ইমতিয়াজ! কারণ ব্যাখ্যা পরিচালকের

সম্প্রতি ধর্মীয় মন্তব্য বিতর্কে এ আর রহমানের পাশে দাঁড়িয়েছিলেন। এবার নিজেই বোরখা পরা মহিলাদের নিয়ে মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন পরিচালক ইমতিয়াজ আলি। সম্প্রতি এক পডকাস্টে সাক্ষাৎকারে বোমা ফাটান পরিচালক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ১৭:৫৬

options
link
বোরখা পরা মহিলাদের পছন্দ করেন না ইমতিয়াজ! কারণ ব্যাখ্যা পরিচালকের
সাক্ষাৎকারে বোমা ফাটালেন পরিচালক ইমতিয়াজ আলি। ফাইল ছবি

ধর্ম নিয়ে তাঁর বিশেষ ছুঁৎমার্গ নেই। সম্প্রতি ধর্মীয় মন্তব্য বিতর্কে এ আর রহমানের পাশে দাঁড়িয়েছিলেন। এবার নিজেই বোরখা পরা মহিলাদের নিয়ে মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন পরিচালক ইমতিয়াজ আলি। সম্প্রতি এক পডকাস্টে সাক্ষাৎকার দেন পরিচালক। আর সেই একান্ত আলাপচারিতায় যেন বোমা ফাটান তিনি।

Advertisement

পরিচালক বলেন, “আমি পছন্দ করি না যখন কোনও মহিলা বলেন আমি বোরখায় স্বাচ্ছন্দ্য। আমি পর্দাপ্রথায় অভ্যস্ত। এটা একটা অধঃপতিত সমাজের লক্ষণ, যদি তুমি এমনটা মনে করো, তাহলে সেটা ঠিক নয়। এর মানে হল তুমি নিজেকে ভুক্তভোগী বলে মনে করো। আমি জানি না কীভাবে সম্ভব।

পরিচালক বলেন, “আমি পছন্দ করি না যখন কোনও মহিলা বলেন আমি বোরখায় স্বাচ্ছন্দ্য। আমি পর্দাপ্রথায় অভ্যস্ত। এটা একটা অধঃপতিত সমাজের লক্ষণ, যদি তুমি এমনটা মনে করো, তাহলে সেটা ঠিক নয়। এর মানে হল তুমি নিজেকে ভুক্তভোগী বলে মনে করো। আমি জানি না কীভাবে সম্ভব।” পরিচালকের কথার তাল কেটে সঞ্চালক বলেন, প্রতিটি আলাদা আলাদা ধর্মে নিয়ম সম্পূর্ণ আলাদা। ইমতিয়াজ আলি বলেন, “এটা কোনও খোঁচা নয়।” তাঁর কথায়, “আমাদের পাশে থাকা মানুষেরা জানেন, আমি কাউকে আটকাতে চাইছি না। আমি কারও বাড়িতে গিয়ে গিয়ে এই কথাটা বলছি না। কিন্তু কোথাও সহনশীলতা, আধুনিকীকরণ প্রয়োজন। দেখুন আমি উন্নয়নের পথে বিশ্বাসী। এখন সকলেই চরমপন্থী। তাই কিছু বলাই কঠিন। আমি কারও শত্রু নই।” বলে রাখা ভালো, ধর্ম নিয়ে বরাবরই কোনও ছুঁৎমার্গ নেই পরিচালকের। সম্প্রতি রাধা-কৃষ্ণ নিয়ে ছবি করার পরিকল্পনার কথাও শোনা গিয়েছে। 

Advertisement

বর্তমানে ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’ ছবির সাফল্য নিয়ে ব্যস্ত পরিচালক ইমতিয়াজ আলি। গত ১২ জুন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির আলো দেখে। সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করে চর্চায় ‘পাঞ্জাবি পপস্টার’ দিলজিৎ দোসাঞ্ঝ। দেশভাগের পর যেসব মানুষকে রাতারাতি নিজের জন্মভূমি, ভিটেমাটি ছেড়ে চলে যেতে হয়েছে, বর্তমান অসহিষ্ণু বিশ্বে সেসব ছিন্নমূলদের আবেগকেই পর্দায় তুলে ধরেছেন ইমতিয়াজ। আর সেই সিনেমার বিরুদ্ধে উঠেছে দেশবিরোধিতার অভিযোগ। ছবি মুক্তির পর দর্শকমহলের একাংশ ইমতিয়াজের ছবিকে ‘ভারতবিরোধী’ বলে তোপ দাগতে শুরু করেন। তাঁদের প্রশ্ন, এই সিনেমায় কেন পাকিস্তানের সন্ত্রাসবাদ দেখানো হয়নি? যদিও সে টিপ্পনি তুড়ি মেরে উড়িয়ে দেন পরিচালক।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.