মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর ‘অ্যাকশনে’ পুলিশ। এবার গ্রেপ্তার ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী। তাকে বিষ্ণুপুরের জুলপিয়া থেকে গ্রেপ্তার করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। জানা গিয়েছে, থানায় হামলার পর থেকে এক পরিচিতের বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন ‘পুষ্পা’র স্ত্রী। এদিকে, থানায় হামলার ঘটনায় এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে ২৭ হয়েছে।
গত ১৬ জুন, ফলতায় ‘পুষ্পা’কে ছাড়াতে স্ত্রীর নেতৃত্বে থানায় হামলার পরিকল্পনা করা হয়। ফলতার শতল কলসায় এলাকায় লাগাতার বিক্ষোভ চলে। এরপরই জাহাঙ্গিরের অনুগামীরা ফলতা থানার দিকে এগোতে থাকে। পুলিশ সূত্রে দাবি, তাদের কাছে খবর ছিল, এই ভিড় জাহাঙ্গির খানকে (Jahangir Khan) ছিনিয়ে নিতে এবং থানায় তাণ্ডব চালাতে পারে। এই প্রেক্ষাপটে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী অ্যাকশন শুরু করে। জাহাঙ্গিরের অনুগামীদের লাঠি উঁচিয়ে তাড়া করে বাহিনী। চলে লাঠিচার্জও। তাড়া খেয়ে পালাতে শুরু করে বিক্ষোভকারীরা। বাঁচার পথ না পেয়ে পুকুরে ঝাঁপ দেন অনেকে। সেই ঘটনার দু’টি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় গতকালই। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনায় নেতৃত্বে ছিলেন জাহাঙ্গির স্ত্রী। এই হামলা কাণ্ডে জাহাঙ্গিরের স্ত্রীর নামে এফআইআর দায়ের করে পুলিশ।
আরও পড়ুন:
জাহাঙ্গিরের স্ত্রীর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা বলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু জানান, “ফলতায় মাফিয়ার স্ত্রীর নেতৃত্বে কিছু লোক পুলিশ ও প্যারা মিলিটারিকে আক্রমণ করতে গিয়েছিল। এখানে এসপিকে বলে যাচ্ছি, ভিডিওতে যতগুলোকে দেখা গিয়েছে, কেউ যেন বাড়িতে না থাকে। তাদের আইনের আওতায় আনতে হবে।” তিনি বলেন, “আমি পুলিশমন্ত্রী হিসেবে নির্দেশ দিচ্ছি, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, সেই ধারাতে এমন শিক্ষা দিতে হবে, যাতে কোনওদিন পুলিশ, কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করার সাহস না পায়।” ফলতার মানুষকে আশ্বস্ত করে শুভেন্দু জানান, “যারা হামলা করেছে, তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে চড়ানোর কাজও ডবল ইঞ্জিন সরকার করবে।” মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই জাহাঙ্গিরের স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনেও নতুন মামলা রুজু হয়েছে। এরপর শুক্রবারও জাহাঙ্গিরের স্ত্রীর বিরুদ্ধে কড়া ‘অ্যাকশনে’র বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। প্রয়োজনে তাঁর সম্পত্তি নিলামে তুলে ক্ষতিপূরণ আদায় করা হবে বলেও জানান। আর তারপরই গ্রেপ্তার ‘পুষ্পা’ ঘরনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অফসাইড গোলে চ্যাম্পিয়ন মোহনবাগান! ‘রাগে’ শিল্ড বয়কট করল মহামেডান
-
রাতের হাওড়া স্টেশনে সন্দেহজনক ঘোরাঘুরি! আটক করে ব্যাগ খুলতেই তাজ্জব রেল পুলিশ, দেখলেন…
-
সাড়ে তিন কাঠা জমি-ভিটেমাটি গিলে খেয়েছে গঙ্গা! স্বামীর একটিমাত্র ঘর আঁকড়ে মুর্শিদাবাদের কল্পনা
-
বাজল না পুরো ‘বন্দে মাতরম’! কর্নাটক বিধানসভায় তুঙ্গে বিতর্ক, নজিরবিহীন পদক্ষেপ বিজেপির
-
১৮ বছর পর চেন্নাইয়ে নতুন যুগ, হেডকোচ হলেন জাহির খান