Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
Shyama Prasad Mukherjee

২৩ জুন থেকে শ্যামাপ্রসাদ পক্ষ, ইতিহাস সামনে আসুক চান উচ্চশিক্ষামন্ত্রী

মন্ত্রীর দাবি, শ্যামাপ্রসাদের দূরদর্শিতা না থাকলে আজ হয়তো পশ্চিমবঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হত। অনুষ্ঠানে উপাচার্য আশুতোষ ঘোষও স্বীকার করেন, কলকাতার ভারত ভুক্তিতে বিশ্ববিদ্যালয়ের এই কনিষ্ঠতম প্রাক্তন উপাচার্যের বড় ভূমিকা ছিল।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ০৯:১৩

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ০৯:১৩

options
link
২৩ জুন থেকে শ্যামাপ্রসাদ পক্ষ, ইতিহাস সামনে আসুক চান উচ্চশিক্ষামন্ত্রী zoom
দায়িত্ব নেওয়ার পর এ দিনই প্রথম এই বিশ্ববিদ্যালয়ে পা রাখেন মন্ত্রী।
Advertisement

পশ্চিমবঙ্গে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান নিয়ে চর্চা হোক। আসল ইতিহাস সামনে আসুক। এমনই চাইছে রাজ্যের বর্তমান বিজেপি সরকার। শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনে যোগ দিয়ে এই বার্তা দিলেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। দায়িত্ব নেওয়ার পর এ দিনই প্রথম এই বিশ্ববিদ্যালয়ে পা রাখেন মন্ত্রী।

২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত রাজ্যে ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ’ পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর নির্দেশিকায় এবার ১৯-২৬ জুন রাজ্যজুড়ে স্কুল-কলেজে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালিত হচ্ছে। আশুতোষ শতবার্ষিকী হলের অনুষ্ঠানে মন্ত্রী পূর্বতন সরকারকে তীব্র কটাক্ষ করেন। বলেন, “এতদিন ইতিহাসকে চেপে রেখে মানুষকে ভুল বোঝানো হয়েছে। কিন্তু এবার আর শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। আসল ইতিহাস মানুষ জানতে চাইছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মন্ত্রীর দাবি, শ্যামাপ্রসাদের দূরদর্শিতা না থাকলে আজ হয়তো পশ্চিমবঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হত। অনুষ্ঠানে উপাচার্য আশুতোষ ঘোষও স্বীকার করেন, কলকাতার ভারত ভুক্তিতে বিশ্ববিদ্যালয়ের এই কনিষ্ঠতম প্রাক্তন উপাচার্যের বড় ভূমিকা ছিল। মন্ত্রী স্পষ্ট জানান, মুক্ত চিন্তার এই পীঠস্থানে শ্যামাপ্রসাদকে নিয়ে ডান-বাম সব পক্ষের মধ্যেই পক্ষে-বিপক্ষে আলোচনা হওয়া প্রয়োজন। এ ছাড়াও ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত রাজ্যে
‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ’ পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.