Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
PM Modi

দু’দিনের বঙ্গ সফরে মোদি, পশ্চিমবঙ্গ দিবস ও যোগ দিবসে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে জানা গিয়েছে, দু'দিনের বাংলা সফরের মধ্যে ২০ তারিখ ৩টে ৪৫ মিনিট নাগাদ পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে অংশ নেবেন। হুগলির তারকেশ্বর থেকে পশ্চিমবঙ্গ দিবস পালনের পাশাপাশি একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ২০:৩৭

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ২০:৩৭

options
link
দু’দিনের বঙ্গ সফরে মোদি, পশ্চিমবঙ্গ দিবস ও যোগ দিবসে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী zoom
ফাইল ছবি।
Advertisement

পশ্চিমবঙ্গ দিবস ও আন্তর্জাতিক যোগ দিবস পালনে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০ ও ২১ জুন বাংলায় থাকবেন মোদি। রয়েছে একাধিক কর্মসূচি। রেল, কৃষি, গ্রামীণ এলাকার উন্নয়ন, মৎস্য চাষ সংক্রান্ত একাধিক প্রকল্পের ভিত্তিপস্থর স্থাপন ও উদ্বোধন করবেন তিনি। পিএম কিষান যোজনার অধীনে গোটা দেশের ৯.৪৪ কোটি কৃষককে আর্থিক সাহায্য দেবেন বাংলা থেকে। ২১ তারিখ কলকাতায় আন্তর্জান্তিক যোগ দিবস উদযাপনে যোগ দেবেন তিনি।

প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে জানা গিয়েছে, দু’দিনের বাংলা সফরের মধ্যে ২০ তারিখ ৩টে ৪৫ মিনিট নাগাদ পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে অংশ নেবেন। হুগলির তারকেশ্বর থেকে পশ্চিমবঙ্গ দিবস পালনের পাশাপাশি একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, গুরুত্বপূর্ণ কৃষি প্রকল্পের সূচনা করবেন তিনি। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, ডিজিটাল কৃষি মিশনের অংশ হিসেবে ‘এগ্রি-স্ট্যাক’ প্রাকৃতিক কৃষি বিষয়ক জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধান-ধান্য কৃষি যোজনা। ৫৯০ কোটি টাকার রেলওয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন তিনি। হাওড়ার সাঁকরাইল থেকে সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রজেক্টের উদ্বোধন করবেন তিনি। হাওড়ায় ৩০০ শয্যাবিশিষ্ট রেলের হাসপাতালেরও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে ৪৯টি রাস্তার কাজের উদ্বোধনও করবেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২১ তারিখ কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী। রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসে জনতার উদ্দেশ্যে ভাষণ দেবেন। তারপর দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি নৌ-জাহাজ—একটি অত্যাধুনিক স্টিলথ ফ্রিগেট ‘আইএনএস দোনাগিরি’ একটি বৃহৎ জরিপকারী জাহাজ ‘আইএনএস সংশোধক’ ও অগভীর জলে সাবমেরিন-বিরোধী লড়াইয়ে সক্ষম ‘আইএনএস অগ্রয়’ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত করবেন। সেগুলির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.