সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও রূপোলি পর্দায় ফিরছেন ইরফান খান৷ কয়েকমাস আগে কর্কট রোগ বাসা বেঁধেছিল তাঁর শরীরে৷ তবু লড়াই চালিয়ে গিয়েছেন তিনি৷ লন্ডনেই এখনও চিকিৎসা চলছে তাঁর৷ তবে বি-টাউনে জল্পনা যে খুব তাড়াতাড়িই নাকি তিনি ফিরছেন সেই পুরনো চেনা স্রোতে৷ আবারও সিনে দুনিয়ায় একইরকম দাপটে হাজির হচ্ছেন তিনি৷ ইরফানের ফিরে আসার জল্পনায় বেজায় খুশি অনুরাগীরা৷
[বলিউডে জোর গুঞ্জন, ডেবিউ করতে চলেছেন সইফ-পুত্র?]
চলতি বছরের শুরুর দিকে শোনা যায় নিউরোএন্ডোক্রিন টিউমারে আক্রান্ত হয়েছেন ইরফান খান৷ সেই মতো শুরু হয় চিকিৎসা৷ অস্ত্রোপচারের পর দেখা যায় ক্যানসার থাবা বসিয়েছে তাঁর শরীরে৷ তারপর থেকেই লন্ডনে চিকিৎসা চলছে ইরফানের৷ সূত্রের খবর, একটানা চলা চিকিৎসায় নাকি বেশ ভালই সাড়া দিচ্ছে অভিনেতার শরীর৷ এখন তিনি অনেকটাই সুস্থ৷ আগামী মাসেই দেশেও ফিরে আসার সম্ভাবনা রয়েছে তাঁর৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন ইরফান৷ সুস্থ হয়ে উঠছেন বলেও জানিয়েছিলেন তিনি৷ যদিও দেশে ফিরে আসার খবর এখনও অনুরাগীদের দেননি অভিনেতা৷
[‘লাইফ ইন আ মেট্রো’-র সিক্যুয়েল? কাস্টিংয়ে থাকতে পারে চমক]
শুধু যে দেশে ফিরছেন তাই নয়৷ শোনা যাচ্ছে, আবারও নাকি সিনেমাতেও দেখা যাবে ইরফানকে৷ ‘হিন্দি মিডিয়াম’-এর সিক্যুয়েল আসতে চলেছে শীঘ্রই৷ শোনা যাচ্ছে, তাতেই নাকি দেখা যাবে তাঁকে৷ বি-টাউনে গুঞ্জন ডিসেম্বরেই নাকি শুরু হবে শুটিং৷ ২০১৭-য় মুক্তি পেয়েছিল ‘হিন্দি মিডিয়াম’৷ এই সিনেমার হাত ধরেই বলিউডে ডেবিউ করেছিলেন পাকিস্তানী অভিনেত্রীর সাবা কামার৷ দর্শকদের মধ্যেও সাড়া ফেলেছিল এই সিনেমা৷ বাণিজ্যিক সাফল্যের নিরিখেও বেশ এগিয়ে ‘হিন্দি মিডিয়াম’৷ অন্তত ২০০ কোটি টাকার ব্যবসা করেছিল এই সিনেমাটি৷ এবার ‘হিন্দি মিডিয়াম ২’ দর্শকদের ভাল লাগবে বলেই আশাবাদী গোটা টিম৷ বাড়তি পাওনা কর্কট যুদ্ধে জয়ী ইরফান৷ ইরফান সুস্থ হয়ে আবারও রূপোলি জগতে ফিরে আসার গুঞ্জনে খুশি তাঁর অনুরাগীরা৷ ‘হিন্দি মিডিয়াম ২’-এ আবারও ইরফানকে হয়তো দেখতে পাওয়া যাবে এই খুশিতেই ডগমগ তাঁরা৷
সর্বশেষ খবর
-
‘এই বাংলা শ্যামাপ্রসাদ-প্রণবানন্দের’, রেড রোডে ‘সংকীর্ণতা’ সরিয়ে রাষ্ট্রবাদের পাঠ শুভেন্দুর
-
লালকেল্লায় মোদির মুখে ‘ফ্র্যাজাইল ৫’, ভারতের কলঙ্কময় অধ্যায় মনে করিয়ে কংগ্রেসকে তোপ প্রধানমন্ত্রীর
-
লালকেল্লা থেকে নারী সংরক্ষণ নিয়ে মোদির বার্তা! ‘আন্তরিকতা থাকলে..’, খোঁচা কংগ্রেসের
-
শ্রীলঙ্কা সিরিজ শেষে আগরকরের সঙ্গে আলোচনায় বোর্ড, টানা বিতর্কে চাকরি যাচ্ছে নির্বাচক প্রধানের?
-
‘কাজে ফাঁকি দিলে সোজা সুন্দরবন’,পুরুলিয়ায় আমলাদের কড়া বার্তা দিলীপের!