সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের কুইন-এর মনে হয় দিনকাল ভাল যাচ্ছে না৷ চলতি বছরের গোড়া থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত৷ এবার তাঁর সঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করার কথা অস্বীকার করলেন অভিনেতা ইরফান খান৷
তাহলে কি বলিউডের এই তুখোড় অভিনেতার সঙ্গেও ঝামেলায় জড়ালেন কঙ্গনা? বলি অন্দরে ইঙ্গিত সেরকমই৷ জানা গিয়েছিল, ‘লাঞ্চবক্স’ ছবির পরিচালক রীতেশ বাত্রার সঙ্গে দ্বিতীয়বার কাজ করতে চলেছেন ইরফান৷ আর সেই ছবিতেই নাকি তাঁর বিপরীতে অভিনয় করার কথা ছিল কঙ্গনার৷ কিন্তু এই খবরেই জল ঢেলে দিলেন ইরফান৷ তাঁর সাফ কথা, “এই ধরনের কাজের কথা শুনিনি৷ হয়তো কোথাও প্রাথমিকভাবে কথা হয়েছে আর সেই কথাই সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে৷ ব্যক্তিগত ভাবে আমার সঙ্গে কারও এই প্রজেক্ট নিয়ে কোনও আলোচনা হয়নি৷”
প্রসঙ্গত, এর আগে ইরফান ও কঙ্গনার ‘ডিভাইন লাভ’ নামক একটি ছবিতে একসঙ্গে অভিনয় করার কথা ছিল৷ কিন্তু শেষ মুহূর্তে কঙ্গনা সেই ছবির ডেটের সমস্যায় সেই প্রস্তাব ফিরিয়ে দেন৷ আর তাতেই বোধ হয় খানিক ক্ষুণ্ন হয়েছিলেন ইরফান৷ সেই সময় তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, “মনে হয় কঙ্গনা অভিনেতা হিসাবে নিজেকে অনেক বেশি উন্নত করে তুলেছেন৷ আর তাই মনে হয় উনি অভিনেত্রীর ভূমিকা ছেড়ে অভিনেতার ভূমিকায় অভিনয় করতে চান৷” বলিপাড়ার অনেকে মনে করছেন, সেই ঝামেলার রেশই চলেছে৷ আর তাতে আখেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দর্শকই৷ কেননা বলিপাড়ার দুই তুখোড় অভিনেতাকে মুখোমুখি দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন দর্শকরাই৷
সর্বশেষ খবর
-
ফুটবলের পর এবার ক্রিকেটেও মালিকানা, নতুন দল কিনলেন জন আব্রাহাম, সঙ্গী জন্টি রোডস
-
জঙ্গলে লুকিয়ে ১০০০ বছরের প্রাচীন শহর, কেন হয়েছিল জনশূন্য? হতবাক গবেষকরা
-
পার্টনারের সঙ্গে কখনওই ঝগড়া হয় না বলে গর্ব করেন? নেপথ্যে থাকতে পারে ৪ জটিল মনস্তত্ব
-
চিরকালের জন্য বাকিংহাম প্যালেস ছাড়লেন রাজা চার্লস! হঠাৎ কেন এই সিদ্ধান্ত?
-
স্বাস্থ্যকর খাবার বানাতে সর্বক্ষণ এয়ার ফ্রায়ারের ব্যবহার, ক্ষতির পরিমাণ বাড়ছে না তো?