ইরফানের ‘বিরল রোগ’ নিয়ে মুখ খুললেন স্ত্রী সুতপা

অনুরাগীদের কাছে তাঁর একটাই অনুরোধ...

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০১৯, ১৪:০৮

options
link
ইরফানের ‘বিরল রোগ’ নিয়ে মুখ খুললেন স্ত্রী সুতপা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে শোনা গিয়েছিল জন্ডিস হয়েছে। সে তথ্য যে ভুল এ কথা নিজের পোস্টের মাধ্যমেই জানিয়েছিলেন ইরফান খান। জানিয়েছিলেন বিরল রোগে আক্রান্ত তিনি। সময় হলেই নিজেই জানাবেন রোগের নাম। আপাতত জীবনের নয়া লড়াইয়ের মোকাবিলা করছেন। এর জন্য অনুরাগীদের কাছে কেবল শুভেচ্ছা চেয়েছিলেন। কিন্তু তার বদলে গুঞ্জনই জুটেছে অভিনেতার ভাগ্যে। রটে যায়, মস্তিকের ক্যানসারে আক্রান্ত ইরফান। প্রয়োজনে তাঁর অস্ত্রোপচারও করা হতে পারে। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে নাকি চিকিৎসার জন্য ভরতি হয়েছেন। দরকার পড়লে কেমোথেরাপি করা হতে পারে অভিনেতার।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[শুধু অভিনয় নয়, তারকাদের উপার্জনের বিকল্প উৎস কী জানেন?]

পরক্ষণেই অবশ্য জানা যায় সমস্ত খবর ভুয়ো। কোমল নাহাতা নিজে টুইট করে জানিয়েছেন, অভিনেতা দিল্লিতেই আছেন। ক্যানসার নিয়ে যে খবর রটছে তা সম্পূর্ণ ভুল।

[প্রাপ্য মর্যাদা পাননি মধুবালা, মনরোর পাশে বসিয়ে স্বীকৃতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের]

এরপরও উঠেছে প্রশ্ন।তাহলে কী হয়েছে অভিনেতার? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। স্বামীর অসুখ নিয়ে এবার মুখ খুললেন ইরফান-পত্মী সুতপা শিকদার। জানান, তাঁর সবচেয়ে ভাল বন্ধুটি নিজের রোগের সঙ্গে সাহসের সঙ্গে লড়াই করছেন। এই লড়াই তাঁদের জিততে হবেই। তবে এই সময় যাঁরা গুজব ছড়াচ্ছেন তাঁদের নিজের কাজে মন দিতে বলেন সুতপা। আশ্বাস দেন, লড়াই কঠিন হলেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। তাঁর বিশ্বাস, খুব শিগিগিরিই জীবনের মূল স্রোতে ফিরবেন তাঁরা।

[সে এক অদ্ভুত মুহূর্ত! মাস্টারমশাই কাঁদছেন, আমারও চোখে জল]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.