সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামান্থা রুথ প্রুভু অতীত। এখন নতুন সংসারের স্বপ্নে বিভোর নাগা চৈতন্য। আগেই শোনা গিয়েছিল, ডিসেম্বর মাসে শোভিতা ধুলিপালাকে বিয়ে করছেন নাগার্জুনপুত্র। এবার সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিয়ের কার্ডের একটি ছবি। দাবি করা হচ্ছে, এটিই নাগা-শোভিতার বিয়ের নিমন্ত্রণপত্র। আর তাতে রয়েছে গোমাতার ছবি।
যে কার্ডের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তা ছিমছামভাবেই ডিজাইন করা হয়েছে। বিয়ে যে দক্ষিণী রীতি মেনেই হবে সেই আভাসও পাওয়া যাচ্ছে। নাগা ও শোভিতার নাম বড় করে লেখা হয়েছে। বিয়ের তারিখ হিসেবে ডিসেম্বর মাসের চার তারিখটি উল্লেখ করা হয়েছে। রয়েছে পাত্র ও পাত্রীর অভিভাবকদের নাম।

কার্ডের উপরের দিকের ঝুলন্ত ঘণ্টা নতুন জীবন শুরুর প্রতীক। নিচের দিকে দক্ষিণী মন্দির দেখা যাচ্ছে। তার সামনেই কলা পাতা ও গোমাতা রয়েছে। মনে করা হচ্ছে শুদ্ধতা ও শান্তির প্রতীক হিসেবেই এমন ডিজাইন করা হয়েছে। নাগা-শোভিতার বিয়ের কার্ডের সঙ্গে একটি উপহারের ব্যাগও রয়েছে। তাতে পোশাক, খাবার পাঠানো হয়েছে বলেই শোনা গিয়েছে।
সামান্থা ও নাগা চৈতন্যর বিয়ে হয়েছিল ২০১৭ সালে। কিন্তু সংসার বেশি দিন সুখের হয়নি। ২০২১ সালে দুজনের বিচ্ছেদের ইঙ্গিত মেলে যখন সামান্থা নিজের সোশাল মিডিয়া প্রোফাইল থেকে আক্কিনেনি পদবী বাদ দেন। নাগার সঙ্গে বিচ্ছেদের পর কেরিয়ারে মন দেন সামান্থা। পরে নিজের অটো ইমিউন রোগের কথাও জানান। সেই রোগের সঙ্গে এখনও অভিনেত্রীর লড়াই চলছে।
এদিকে নাগা চৈতন্য আবারও প্রেমে পড়েন। শোনা যায়, গত দুবছর ধরে শোভিতা ধূলিপালার সঙ্গে সম্পর্কে রয়েছেন নাগার্জুনপুত্র। গত ৮ আগস্ট হায়দরাবাদে দুই তারকা বাগদানে আবদ্ধ হন। তার আগে কাকপক্ষীতেও টের পায়নি এই খবর! শোনা গিয়েছে, ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই গাঁটছড়া বাঁধবেন নাগা-শোভিতা। পারিবারিক ঐতিহ্যের কথা মাথায় রেখে হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওজে হতে পারে।আক্কিনেনি, দগ্গুবাতি ও ধূলিপালা পরিবারের উপস্থিতিতেই সমস্ত আচার-আচরণ হবে বলে খবর।

সর্বশেষ খবর
-
মানুষ-বন্যপ্রাণ সহাবস্থানেই বাজিমাত! জঙ্গলমহলের প্রথম অভয়ারণ্য হচ্ছে পুরুলিয়ায়
-
বাড়ির থেকে ৪০০ মিটার দূরেই মৃত্যুফাঁদ! বিশ্বকর্মা পুজো থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত যুবক
-
প্রতীক নিয়ে জটিলতা হুমায়ুনের দলেও! রেজিনগরে বিধায়কপুত্রের ‘বাঁশি’ চিহ্নে লড়াই নিয়ে চরমে অনিশ্চয়তা
-
জোড়াফুলের শ্রাদ্ধ! তৃণমূলের প্রতীক ‘মৃত্যু’তে পুরোহিত ডেকে অভিনব কর্মসূচি বিজেপির
-
নন্দীগ্রামের পর রেজিনগর! মনোনয়ন প্রত্যাহার করবেন মমতার ‘শেষ সৈনিক’ রবিউলও? জল্পনা তুঙ্গে