স্টুডিওপাড়ায় যেন খুশির মরশুম। একের পর এক সুখবর। ২৬ জুলাই, শনিবার চুপিসারে দ্বিতীয়বার মা হয়েছেন কঞ্চনপত্নী শ্রীময়ী চট্টোরাজ। তৃতীয় বিবাহবার্ষিকীতে বেবি বাম্পের ছবি পোস্ট করে যৌথভাবে দুই থেকে তিন হওয়ার সুখবর দিয়েছেন সোহিনী-শোভন। এবার নাকি মা হতে চলেছেন ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় গায়িকা।
আরও পড়ুন:
তবে এখনি সুখবর প্রকাশ্যে আনতে চান না। ছিপছিপে গড়নের কারণে বেবি বাম্প সেভাবে উঁকি মারেনি। তাই গর্ভাবস্থা আপাতত লোকচক্ষুর আড়ালেই রাখছেন। গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যোগ থাকলেও গায়িকা আবার একটু ঘরোয়া গোছের। বাঙালি রীতি, নিয়মকানুন মেনে চলেন। পাঁচমাসের আগে খবর কারও সঙ্গে শেয়ার করতে নেই, বহু বাঙালি বাড়ি আজও এই নিয়ম মেনে চলে।

সম্ভবত সেই কারণেই নির্দিষ্ট সময়ের আগে জল্পনাই জিইয়ে রাখতে চান। তাছাড়া সন্তানসম্ভবা শিল্পী ব্যক্তিগতজীবনকেও লাইমটলাইট থেকে দূরে রাখেন। সেলিব্রিটিদের হাঁড়ির খবর জানতে অত্যুৎসাহী সাধারণ মানুষ। তবে কোন গায়িকা মা হতে চলেছেন তা জানার ইচ্ছে এখনি পূরণ হচ্ছে না সে কথা বলাই বাহুল্য।

টলিপাড়া থেকে বলিপাড়ার বহু সেলেবই জীবনের এই বিশেষ মুহূর্তটাকে আড়ালে রাখেন। অনেকে আবার খোলসা করেন। টলিপাড়ার অন্তঃসত্ত্বা গায়িকা যে প্রথম দলের সদস্য তা বলার অপেক্ষাই রাখে না। বিয়ের দু’বছর পেরোতেই দুই থেকে তিন হওয়ার খুশিতে ডগমগ তারকা দম্পতি। এখন শুধু অপেক্ষা কবে এই খবরে আনুষ্ঠানিকভাবে সিলমোহর দেন গায়িকা?

প্রসঙ্গত, গায়িকার বিয়ে ঘিরেও প্রচুর চর্চা হয়েছিল। শোনা যায়, প্রথম বিয়ে মোটেই সুখের ছিল না। বিবাহবিচ্ছেদের পর অনেকটা সময় একাই কাটিয়েছেন। গানের শো করতে গিয়েই মনের মানুষ খুঁজে পেয়েছিলেন। প্রেমের কথাও কাকপক্ষীকে টের পেতে দেননি। বিয়ের দিন পাত্রের নাম প্রকাশ্যে আসতেই সকলে তাজ্জব বনে গিয়েছিল। এক্ষেত্রে বলে রাখা ভালো সেলিব্রিটি পাত্রেরও এটা প্রথম বিয়ে নয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র