সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় জামিন পেয়েছেন৷ বাইরে শুটিং করার অনুমতিও রয়েছে৷ এখন অনেকটাই স্বস্তিতে সলমন খান৷ পুরোদমে শুটিং শুরু করে দিয়েছেন আবার৷ জেলে যাওয়ায় আটকে ছিল ‘রেস থ্রি’-র কাজ৷ ফিরেই সে কাজ শুরু করে দিয়েছেন ভাইজান৷ পাড়ি দিয়েছেন কাশ্মীর উপত্যকায়৷ সঙ্গী পরিচালক রেমো ডি’স্যুজা ও নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজ৷ প্রিয় নায়কের সঙ্গে শুটিং পর্ব বেশ উপভোগ করছেন জ্যাকলিন৷ তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলেই ফুটে উঠছে তার প্রমাণ৷
[সুগন্ধীর খাতিরে ক্যামেরার সামনে নগ্ন হলেন কিম কারদাশিয়ান]
এবারে ভাইজানের ছবি পোস্ট করে ইনস্টাগ্রামের উষ্ণতা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন জ্যাকলিন৷ ভূ-স্বর্গের নিম্নমুখী তাপমাত্রায় যেখানে লেপ-কম্বল জড়িয়েও ঠান্ডায় কাঁপছেন জ্যাকি, সেখানে মাত্র একটি গেঞ্জি পরেই দাঁড়িয়ে রয়েছেন সলমন৷ এমন ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন ‘টু হট টু হ্যান্ডেল’৷
ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ অনেকেই সলমনের এই হটনেসের প্রশংসায় পঞ্চমুখ৷ এই বয়সেও যে তিনি কতটা ফিট, তা যেন ফের এই ছবিতে প্রমাণ করলেন ‘দাবাং’ খান৷
[বিন্দাস মেজাজে ‘বীরে দি ওয়েডিং’-এ শামিল সোনম-করিনা]
‘রেস’ সিরিজের তৃতীয় সংস্করণ ‘রেস থ্রি’। প্রথম দুই সিরিজে মুখ্য ভূমিকায় ছিলেন সইফ আলি খান। তবে এ ছবিতে অনিল কাপুর ছাড়া বাকি সব তারকাই নতুন। সলমন, জ্যাকলিন ছাড়াও ছবিতে রয়েছেব সাকিব সালিম, ডেইজি শাহ, ববি দেওল। সব ঠিকঠাক থাকলে আগামী বছর ইদেই মুক্তি পাবে সলমনের এই ছবি৷ তার আগে শুটিংয়ে বেশ ভালই সময় কাটছে ভাইজানের৷
[গরমে গলে পড়ছেন উত্তম-সুচিত্রা! ব্যাপারটা আসলে কী?]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপ জ্বর ন্যাটোতেও, জার্সিতে ব্রিটেন ও নরওয়ের প্রধানমন্ত্রী! স্টারমারের খোঁচা, ‘সময়টা আমাদেরই’
-
গাড়ির মধ্যে স্টান গ্রেনেড ছুড়ে দরজা বন্ধ! প্যালেস্তিনীয়দের প্রতি নির্মম ইজরায়েল পুলিশের ভিডিও ফাঁস
-
আমেরিকার হামলার বদলা, মধ্যপ্রাচ্যে ৮৫ মার্কিন ঘাঁটিতে গোলাবর্ষণ ইরানের! বাহরিন-কুয়েতে বাজল সাইরেন
-
খুনের চেষ্টা মামলায় স্বস্তি অরূপের! রক্ষাকবচ দিয়ে কী বলল কলকাতা হাই কোর্ট?
-
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অ্যাকশনে পুলিশ, বারুইপুর কাণ্ডে সরকারি সম্পত্তি নষ্টে ধৃত ২০