Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ৮ জুলাই ২০২৬
Baruipur Incident

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অ্যাকশনে পুলিশ, বারুইপুর কাণ্ডে সরকারি সম্পত্তি নষ্টে ধৃত ২০

নাবালিকা 'ধর্ষণ ও খুনে'র ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল বারুইপুর। রীতিমতো অশান্তি ছড়ায়। রাস্তা অবরোধ, ট্রেনলাইন উপড়ে ফেলে ট্রেন চলাচলে ব্যাঘাত-সহ সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ উঠেছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল, মঙ্গলবার বারুইপুরে গিয়েছিলেন।

Advertisement
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৪:১১

link
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৪:১১

options
link
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অ্যাকশনে পুলিশ, বারুইপুর কাণ্ডে সরকারি সম্পত্তি নষ্টে ধৃত ২০ zoom
বারুইপুর কাণ্ডে সরকারি সম্পত্তি নষ্টে ধৃত ২০।

নাবালিকা ‘ধর্ষণ ও খুনে’র ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল বারুইপুর (Baruipur Incident)। রীতিমতো অশান্তি ছড়ায়। রাস্তা অবরোধ, ট্রেনলাইন উপড়ে ফেলে ট্রেন চলাচলে ব্যাঘাত-সহ সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ উঠেছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল, মঙ্গলবার বারুইপুরে গিয়েছিলেন। সেখানেই তিনি জানিয়েছিলেন, যারা অশান্তি করেছে, কাউকে রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যে অ্যাকশনে পুলিশ। সরকারি সম্পত্তি নষ্ট করা, পুলিশের উপর হামলায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ, বুধবার সকালে ধৃতদের বারুইপুর আদালতে তোলা হয়েছে।

বারুইপুরের ঘটনা ইতিমধ্যেই নতুন মোড় নিয়েছে। বারুইপুর ধর্ষণ ও খুন কাণ্ডে অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যু হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় সেই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সেই আবহে জানা গিয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট করা ও পুলিশের উপর হামলায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও অভিযুক্তরা দাবি করছেন, কোনওভাবেই তাঁরা ঘটনার সঙ্গে যুক্ত নয়, পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট তাঁরা করেননি। এদিন তাঁদের আদালতে তোলা হয়েছে। অভিযুক্তদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আদালত চত্বরে উপস্থিত হন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
20 arrested for damaging government property in Baruipur incident
আদালতে নিয়ে যাওয়া হচ্ছে ধৃতদের। নিজস্ব চিত্র

কোনওরকম উত্তেজনা যাতে আদালত চত্বরে না হয়, সেজন্য বিশাল সংখ্যায় পুলিশও মোতায়েন করা হয়েছে। গতকাল, মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, বারুইপুরে সক্রিয় মৌলবাদী ও দেশবিরোধী শক্তি। ভোটে যাঁরা হেরেছেন, তাঁরা উসকানি দিয়ে এই অশান্তি ঘটিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, অশান্তির ঘটনায় ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে। কাউকে রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রী আরও জানান, যে সন্দেহভাজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে তিনি নির্দোষ। পুলিশের প্রাথমিক তদন্তে এই তথ্যই সামনে এসেছে। এই খুনেরও বিচার হবে। দোষীদের কাউকে ছাড়া হবে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.