Javed Akhtar

সমস্ত সীমা পেরিয়ে গিয়েছেন ট্রাম্প ও নেতানিয়াহু! মধ্যপ্রাচ্যের যুদ্ধের নিন্দায় জাভেদ আখতার

জ্বলছে মধ্যপ্রাচ্য। এই পরিস্থিতিতে সোশাল মিডিয়ায় মতামত প্রকাশ করলেন কিংবদন্তি গীতিকার জাভেদ আখতার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ২০:২৫

options
link
সমস্ত সীমা পেরিয়ে গিয়েছেন ট্রাম্প ও নেতানিয়াহু! মধ্যপ্রাচ্যের যুদ্ধের নিন্দায় জাভেদ আখতার
কিংবদন্তী গীতিকার জাভেদ আখতার, ছবি: গ্রাফিক্স।

জ্বলছে মধ্যপ্রাচ্য। আমেরিকা ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযানে অগ্নিগর্ভ পরিস্থিতি গোটা মধ্যপ্রাচ্যে। বদলে গিয়েছে দুবাইয়ের চেহারা। যুদ্ধ আবহে দুবাইয়ের আকাশে ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে অশান্ত দুবাই। শোনা যাচ্ছে, ঘন ঘন বিস্ফোরণের শব্দ। আতঙ্কিত বহু পর্যটক। বহু হোটেল অতিথিদের বাঙ্কার বা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। এই পরিস্থিতিতে সোশাল মিডিয়ায় মতামত প্রকাশ করলেন কিংবদন্তি গীতিকার জাভেদ আখতার (Javed Akhtar)।

Advertisement

নিজের এক্স হ্যান্ডেলে এদিন তিনি লেখেন, “ট্রাম্প এবং নেতানিয়াহু এবার সমস্ত সীমা লঙ্ঘন করে গিয়েছেন। তাঁরা ইরানের পরিস্থিতিও ইরাকের মতো করার পরিকল্পনা করেছেন। যাতে ইরাকের মতো ইরানেও গৃহযুদ্ধ শুরু করতে চাইছে। এই অবস্থায় বিশ্বমঞ্চে চিন নিজের সৌর্য হারাবে। ট্রাম্প এবং নেতানিয়াহু এমন এক পরিস্থিতি তৈরি করেছেন যাতে তাঁদের হ্যাঁ’তেই বিশ্বের প্রতিটি দেশ হ্যাঁ বলে। এটা এমনই এক পরিস্থিতি যা কারও জন্যই কোনও ভাবনাচিন্তার জায়গা রাখেনি।’ জাভেদ আখতারের ওই পোষ্ট মুহূর্তে ভাইরাল হয়েছে। কমেন্টের বন্যা বয়েছে তাঁর পোস্টে। কেউ লিখেছেন, ‘আপনি চিনের সঙ্গে আলোচনা করুন এ বিষয়ে স্যার।’ প্রত্যুত্তরে জাভেদ আখতার লিখেছেন, ‘আমার আপনার কিছু বলার প্রয়োজন নেই। এটা পুরোটাই আমার অনুমান। এরপর আর কী কী হয় এখন সেটাই দেখার।’ কেউ লিখেছেন, ‘খামেনেইকে হত্যা করে নেতানিয়াহু ও ট্রাম্প এমন একটা বিষয় সকলের সামনে তুলে ধরেছেন যা সত্যিই সমালোচনার যোগ্য।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

আমেরিকা ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযানে অগ্নিগর্ভ পরিস্থিতি গোটা মধ্যপ্রাচ্যে। বদলে গিয়েছে দুবাইয়ের চেহারা। যুদ্ধ আবহে দুবাইয়ের আকাশে ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে অশান্ত দুবাই।

উল্লেখ্য, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে সরকারের তরফে নির্দেশিকা জারি করে প্রত্যেককে বাড়ির বাইরে বেরতে বারণ করা হয়েছে। অগ্নিগর্ভ পরিস্থিতি সর্বত্র। সরকারি নির্দেশিকা মেনে বাড়িতেই রয়েছেন সকলে। গৃহবন্দি হয়ে দুঃসময় কেটে ওঠার প্রমাদ গুনছেন সকলে। সেখানে আটকে পড়েছেন বহু ভারতীয়। আটকা পড়েছেন ভারতীয় বিনোদুনিয়ার বহু অভিনেত্রীও। তার মধ্যে রয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দুবাইতে আটকে পড়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী, মেয়ে ও নাতনি। এই তালিকায় রয়েছেন অভিনেত্রী সোনাল চৌহান, পিভি সিন্ধু-সহ ভারতের বাস্কেটবল দলও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন