Jr NTR

এ যেন ঈশ্বর দর্শন! জুনিয়র এনটিআরকে দেখতে ৬০০ কিমি পায়ে হেঁটে এলেন ভক্ত

ভক্তর সঙ্গে দেখা করলেন জুনিয়র এনটিআর?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৫, ২০২৪, ১৯:৩৭

options
link
এ যেন ঈশ্বর দর্শন! জুনিয়র এনটিআরকে দেখতে ৬০০ কিমি পায়ে হেঁটে এলেন ভক্ত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিরায় শিরায় রক্ত, জুনিয়র এনটিআরের ভক্ত! আর সেই টানেই ৬০০ কিমি একনাগাড়ে হাঁটলেন যুবক। কুপ্পাম থেকে সোজা হায়দরাবাদ। তবে পরিশ্রমের ফল মিলেছে। প্রিয় নায়ককে সামনে থেকে দেখলেন শুধু নয়। হাত মেলালেন, আড্ডাও দিলেন। যুবক প্রিয় নায়ককে উপহার দিলেন হাতে আঁকা ছবি।

Advertisement

‘দেবারা’ ছবির প্রথম ভাগ বক্স অফিসে সুপারহিট। দর্শকরা পছন্দ করেছেন জুনিয়র এনটিআর আর জাহ্নবী কাপুরের জুটিকে। আপাতত, এই ছবির দ্বিতীয়ভাগের অপেক্ষায় রয়েছেন সবাই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হৃত্বিক রোশনের সঙ্গে ‘ওয়ার ২’-তেও দেখা যাবে তাঁকে। ‘RRR’ সিনেমার সাফল্যের পর থেকেই বলিউডের নেক নজরে রয়েছেন নন্দমুরি তারক রামা রাও জুনিয়র ওরফে এনটিআর জুনিয়র। ভালো হিন্দিও বলতে পারেন দাক্ষিণাত্যের মেগাস্টার। এমন তারকাকেই ‘ওয়ার ২’ সিনেমার জন্য বেছে নেওয়া হয়েছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ওয়ার’ পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। কিন্তু সিক্যুয়েল তৈরির জন্য শ্যালক অয়ন মুখোপাধ্যায়ের উপরই ভরসা রেখেছেন প্রযোজক আদিত্য চোপড়া। এদিকে ‘War 2’ ছবিতে এবার বড় চমক দিতে চলেছে যশরাজ ফিল্মস। শাহরুখ এবং সলমন খানও রয়েছেন এতে।

প্রসঙ্গত, সম্প্রতি এমনই এক ফ্যানের দেখা পেয়েছেন শাহরুখ খান। যিনি মন্নতের সামনে ৯৫ দিন ধরে ঠায় বসে ছিলেন। অবশেষে স্বপ্ন হল সত্য়ি। ৯৫ দিনের তপস্যা ভাঙতেই যুবকের সামনে বলিউড বাদশা! শাহরুখের সঙ্গে মেলালেন হাত। তুলেছিলেন সেলফিও।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.