সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে কলকাতা-সহ বহু শহরেই একটি পোস্টার আম আদমির নজর কেড়েছে৷ যে পোস্টারে দেখা যাচ্ছে দুর্গা রানি সিংকে৷
বয়স-৩৬
গায়ের রং-ফর্সা
উচ্চতা-৫ ফুট ৪ ইঞ্চি
তাঁর বিরুদ্ধে রয়েছে খুন এবং অপহরণের অভিযোগ৷
কিন্তু কে এই দুর্গা রানি সিং? সুজয় ঘোষের পরিচালিত ‘কাহানি’ ছবিটি দর্শকদের মধ্যে যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছিল, সেই ছবির সিক্যুয়েলের মুখ্যচরিত্র দুর্গা রানি সিং৷ আর তিনিই এখন ‘ওয়ান্টেড’৷ সম্প্রতি একটি ভিডিওতে দুর্গা বলছেন, “তিনি কারও খুন বা অপহরণ করেননি৷ তিনি নির্দোষ৷ তাঁর বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে৷” এই কথাই যখন তিনি বলছেন, তখনই আবারও পুলিশের ধাওয়া৷ এরপর? এরপর কী হবে? পুলিশের হাতে ধরা পড়বে অপরাধী? নাকি গল্প বাঁক নেবে অন্য খাতে?
সদ্য মুক্তি পাওয়া ‘কাহানি ২’-এর নতুন টিজার দেখে এই প্রশ্নগুলোই জাগছে দর্শকদের মনে৷ সুজয় ঘোষ পরিচালিত এই ছবি নিয়ে প্রথম থেকেই দর্শকদের উৎসাহ চোখে পড়ার মতো৷ ‘কাহানি’ ছবিটিতে সুজয় এবং বিদ্যার দুর্দান্ত পারফরম্যান্স যে দর্শকদের প্রত্যাশা ছবিটিকে ঘিরে বহুগুণ বাড়িয়ে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না৷
আগামী ২৫ অক্টোবর মুক্তি পেতে চলেছে ছবিটির ট্রেলার৷ দুর্গা ওরফে বিদ্যা অপরাধী না সত্যিই তাঁর বিরুদ্ধে চক্রান্ত করেছে কেউ, তা জানতে অপেক্ষা করতেই হবে ছবির মুক্তির জন্য৷
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী