Kailash Kher

‘শচীনকে বলবেন ছক্কা মেরে দেখাতে?’, অনুষ্ঠানে আচমকাই কেন মেজাজ হারালেন কৈলাস খের?

শনিবার দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানের আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন কৈলাস খের। সেখানেই মেজাজ হারিয়ে গায়কের মন্তব্য, "শিল্পীদের জোকার হিসেবে দেখা বন্ধ হোক!"

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৬, ১৬:৩১

options
link
‘শচীনকে বলবেন ছক্কা মেরে দেখাতে?’, অনুষ্ঠানে আচমকাই কেন মেজাজ হারালেন কৈলাস খের?
অনুষ্ঠানে আচমকাই মেজাজ হারালেন কৈলাস খের। ছবি- সংগৃহীত

দিল্লির অনুষ্ঠানে প্রকাশ্যেই মেজাজ হারালেন কৈলাস খের। লাইভ পারফরম্যান্স কিংবা কনসার্ট চলাকালীন শিল্পীদের ক্ষোভ উগড়ে দেওয়ার ঘটনা নতুন নয়! বিগত কয়েক মাসে কখনও মঞ্চ থেকে শিল্পীদের নামিয়ে দেওয়ার খবর প্রকাশ্যে এসেছে তো কখনও বা আবার শ্রোতা কিংবা উদ্যোক্তাদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনেছেন শিল্পীরা। এবার এক অনুষ্ঠানে উদ্যোক্তাদের তুলোধনা করে চর্চার শিরোনামে কৈলাস। কিন্তু আচমকাই কেন মেজাজ হারান গায়ক?

Advertisement

“আপনারা শচীন তেন্ডুলকরকে কখনও বলবেন যে, একটা ছক্কা মেরে দেখান? কখনও কোনও সেনাজওয়ানকে বলবেন যে, একটা গুলি করে দেখান? পৃথিবীতে আর কারও সঙ্গে কেউ এরকম আচরণ করে না।…” 

খবর, শনিবার দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানের আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন কৈলাস খের। নির্দিষ্ট কোনও বিষয়ে আলোচনার জন্যেই সেখানে যোগ দেন শিল্পী। কিন্তু আচমকাই সেখানে কৈলাস খেরকে দু’কলি গান শোনানোর আবদার করে বসেন অনুষ্ঠানের সঞ্চালক। আর তাতেই অসন্তুষ্ট হন গায়ক। আসলে শিল্পীরা মঞ্চে উঠলেই শ্রোতা-অনুরাগীদের তরফে গানের অনুরোধ আসে। কৈলাস খেরের কাছেও তেমনই আবদার এসেছিল। কিন্তু গায়ক আপত্তি তোলেন আলোচনা সভায় এসে গান কেন গাইতে হবে? অতঃপর প্রকাশ্যেই ওই সঞ্চালককে কথা শোনাতে ছাড়েননি কৈলাস! যে ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত নেটভুবনে চর্চার শিরোনামে।

Advertisement
Kailash Kher Takes Dig At Music Reality Shows
কৈলাস খের, ছবি- ইনস্টাগ্রাম

আসলে মঞ্চে উঠলেই স্থান, কাল, পাত্র নির্বিশেষে শিল্পীদের উপর ‘অনুরোধের আসর’ চাপিয়ে দেওয়ার এই রীতিতেই ক্ষোভ প্রকাশ করেছেন কৈলাস খের। ভাইরাল ওই ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “এই বিষয়টাই আমি বদলাতে চাই। আমার দীর্ঘদিনের ইচ্ছে এই বিষয়টা বদলে দেওয়ার। ‘এক লাইন গান গেয়ে দিন, গানের আবহ তৈরি করে দিন…’- মঞ্চে উঠলেই শিল্পীদের সঙ্গে এমন আচরণ যেন না করা হয়! এটা ঠিক নয়। চাইছি, এমন অনুরোধ যেন আর কেউ না করেন।” এরপরই শচীন তেন্ডুলকরের সঙ্গে নিজের তুলনা টেনে কৈলাস খেরের সংযোজন, “আপনারা শচীন তেন্ডুলকরকে কখনও বলবেন যে, একটা ছক্কা মেরে দেখান? কখনও কোনও সেনাজওয়ানকে বলবেন যে, একটা গুলি করে দেখান? পৃথিবীতে আর কারও সঙ্গে কেউ এরকম আচরণ করে না। তাই শিল্পীদের জোকার হিসেবে দেখাটা বন্ধ হোক!”

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Komal Jain (@komaljain______)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.