দুর্ঘটনার কবলে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। ডানকুনি টোল প্লাজার কাছে তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি লরি। তবে জানা গিয়েছে, তরুণ বাম নেতা সুস্থ আছেন।
জানা গিয়েছে, বাঁকুড়ার সোনামুখিতে দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় ডানকুনি টোল প্লাজা পার করার সময় একটি লরি এসে সিপিআইএম নেতা শতরূপ ঘোষের গাড়ির পিছনে ধাক্কা মারে। এ দিন দুপুর দুটো নাগাদ সিপিএম নেতার গাড়ি কলকাতা থেকে বর্ধমানমুখী লেন ধরে বাঁকুড়ার সোনামুখী যাচ্ছিল। ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি তাঁর গাড়িতে ধাক্কা মারে। গাড়িটির বাঁদিক ক্ষতিগ্রস্থ হয়। বেশ কিছুটা রাস্তা গাড়িটিকে ঠেলতে ঠেলতে নিয়ে যায় ঘাতক লরিটি।

শতরূপ ঘোষের গাড়িতে চারজন ছিলেন, তাঁদের কোনরকম আঘাত লাগেনি। দুর্ঘটনার কবলে পড়তেই ডানকুনি থানায় অভিযোগ দায়ের করেন বাম নেতা। লরিটি আটক করেছে ডানকুনি থানার পুলিশ। চালকের দাবি, তিন দিন লকআপে কাটিয়ে ট্রাকটিকে থানা থেকে ছাড়িয়ে ফিরছিলেন। ওই সময়ই দুর্ঘটনা ঘটে। তবে শতরুপ জানিয়েছেন, “এটা নিছক দুর্ঘটনা না অন্য কিছু সেটা খতিয়ে দেখুক পুলিশ।”
এর আগে ২০২৩ সালে আলিপুর রোডের সিগন্যালে দাঁড়িয়ে থাকাকালীন পিছন থেকে একটি গাড়ি টার্নিং পয়েন্টে ধাক্কা মারে শতরূপের গাড়িতে। সেই ঘটনায় গাড়ির সামনের অংশ অল্প ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই ঘটনায় শতরূপ ঘোষের অভিযোগ ছিল, যে গাড়িটি ধাক্কা মারে সেটি আইপিএস ওয়েলফেয়ার সোসাইটি ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, ধাক্কা মারার পর ওই গাড়ির চালক তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করে। এরপর আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শতরূপ ঘোষ।
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী