সলমন খানের কৃষ্ণসার হরিণ হত্যা মামলা নিয়ে ছবি ঘোষণা করে মহাবিপাকে প্রযোজক অমিত জানি। দিন দুয়েক আগেই ছবি মুক্তি আটকাতে আইনি নোটিস পাঠিয়ে ফৌজদারি মামলা দায়েরের হুঁশিয়ারি দিয়েছিলেন ভাইজান। তবে বিষয়টি কিন্তু এখানেই থেমে থাকেনি। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বিস্ফোরক দাবি করলেন ‘কালা হিরণ’ প্রযোজক। অমিত জানির দাবি, সিনেমার পোস্টার উন্মোচনের পর থেকেই ‘ডি কোম্পানি’র নাম করে খুনের হুমকি দেওয়া হচ্ছে তাঁকে।
আরও পড়ুন:
সলমন খানের আইনজীবীর তরফে নোটিস পাঠানো হয় সিনেমার পরিচালক ভরত শ্রীনাথ ও প্রযোজক অমিত জানিকে। ওই আইনি নোটিস মারফৎ ছবিমুক্তি স্থগিত রাখতে এবং সিনেমার প্রচারমূলক যাবতীয় কনটেন্ট সমাজ মাধ্যম থেকে সরিয়ে ফেলতে বলা হয়। শুধু তাই নয়, চব্বিশ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ক্ষমাপ্রার্থনা না করলে দেওয়ানি ও ফৌজদারি মামলার হুঁশিয়ারিও দেওয়া হয় প্রযোজককে।

দু’দশক আগে রাজস্থানের কোঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং করতে গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে সলমন খানের (Salman Khan) বিরুদ্ধে। তখন থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সুপারস্টার। একাধিকবার বলিউডের ভাইজানকে খুনের হুমকি দিয়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। সংশ্লিষ্ট মামলায় ২০১৮ সালে দোষী সাব্যস্ত হওয়ায় দু’রাত জেলেও থাকতে হয় বলিউড সুপারস্টারকে। তবে সেসময়ে জামিনে ছাড়া পেলেও আজও কৃষ্ণসার হরিণ হত্যা মামলার মীমাংসা হয়নি। সলমন খানের জীবনের সেই ‘অভিশপ্ত অধ্যায়’ নিয়েই সম্প্রতি ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ সিনেমার ঘোষণা করেন অমিত জানি। এরপরই সলমন খানের আইনজীবীর পক্ষ থেকে নোটিস পাঠানো হয় সিনেমার পরিচালক ভরত শ্রীনাথ ও প্রযোজক অমিত জানিকে। সূত্রের খবর, ওই আইনি নোটিস মারফৎ আপাতত ছবিমুক্তি স্থগিত রাখতে এবং সিনেমার প্রচারমূলক যাবতীয় কনটেন্ট সমাজ মাধ্যম থেকে সরিয়ে ফেলতে বলা হয়। শুধু তাই নয়, চব্বিশ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ক্ষমাপ্রার্থনা না করলে দেওয়ানি ও ফৌজদারি মামলার হুঁশিয়ারিও দেওয়া হয় প্রযোজককে। সেই প্রেক্ষিতেই এবার এক ভিডিও পোস্ট করে সলমনকে পালটা চ্যালেঞ্জ ছুড়লেন অমিত জানি।
“মুম্বইয়ের রাস্তায় বেরলেই নাকি আমার মাথা কেটে নেওয়া হবে। এমনকী ‘ডি কোম্পানি’র নাম করেও আমার কাছে খুনের হুমকি এসেছে।”
প্রযোজকের দাবি, “গত ৩৬ ঘন্টায় ধারাভি থেকে যোগেশ্বরী পর্যন্ত সলমনের অন্তত একশো ভক্ত আমাকে হুমকিবার্তা পাঠিয়েছে। বলছে, মুম্বইয়ের রাস্তায় বেরলেই নাকি আমার মাথা কেটে নেওয়া হবে। এমনকী ‘ডি কোম্পানি’র নাম করেও আমার কাছে খুনের হুমকি এসেছে। যদিও সেটা আসল না নকল ডি কোম্পানি (দাউদের গ্যাং) আমার জানা নেই। আমি ওদের উত্তর দেব না এই নোটিসের জবাব দেব?” বলেই কুটি কুটি করে সলমনের পাঠানো আইনি কাগজ ছিঁড়ে ফেললেন অমিত জানি। প্রযোজক এও বলেন যে, “আইনি নোটিস পাঠিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। যাতে স্টারডমের কাছে আমি মাথানত করি। মানুষকে ভয় দেখানো ওঁর স্বভাব, আর আমি ভয় পাই না। নিজের দমে বলিউডে টিকে আছি।” পাশাপাশি সলমন ভক্তদের ‘ছাপড়ি, বজ্জাত’ বলেও কটাক্ষ করেছেন ‘কালা হিরণ’ প্রযোজক।
‘Kala Hiran’ producer Amit Jani tears up the notice sent by Salman Khan’s team and claims he has been receiving death threats from the actor’s fans. pic.twitter.com/DyV86vaN1V
— News18 Showsha (@News18Showsha) June 4, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কুড়মালি ও সাঁওতালি ভাষায় গীতার অনুবাদ, আরও এক জরুরি কাজ অভিমন্যুর
-
তিন দশকের সুর-সফর, দেবজ্যোতিকে সম্মানিত করল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স
-
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় ৬৬ টন ত্রাণ পাঠাল ভারত, তৈরি অস্থায়ী হাসপাতাল
-
জাপানের বিরুদ্ধেও জায়গা হবে না প্রথম একাদশে! ‘টিমম্যান’ নেইমারই আসল শক্তি ব্রাজিলের
-
‘নারী সুরক্ষা আইনের অপব্যবহার…’, পুণে হত্যাকাণ্ডে মহিলাদের উদ্দেশে বার্তা গায়ক অমলের