চব্বিশ সালের ৯ আগস্ট। আরজিকর মেডিক্যাল কলেজে (RG Kar Incident) তরুণী চিকিৎসকের উপর হওয়া নির্যাতন এবং তাঁর মর্মান্তিক পরিণতিতে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। দেশের গণ্ডি পেরিয়ে সেই প্রতিবাদের ঝড় পৌঁছে গিয়েছিল বিদেশের মাটিতেও। ছাব্বিশের বিধানসভা ভোটে বাংলার মসনদে বিজেপি আসার নেপথ্যেও সেই ঘটনার ভূমিকা রয়েছে বলেও মত ওয়াকিবহাল মহলের একাংশের। এবার সেই ভয়াবহ কাণ্ডের প্রেক্ষাপটেই সিনেমা তৈরি হচ্ছে টলিউডে। পরিচালনায় বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।

আরও পড়ুন:
বুধবার রাতে নিজের নতুন সিনেমার খবর প্রকাশ্যে আনেন শঙ্কুদেব। অভয়ার নামেই ছবির নামকরণ করা হয়েছে ‘অভয়া শক্তি’। প্রযোজনায় রানা সরকার। তবে সিনেমায় কে বা কারা অভিনয় করবেন? সেটা এখনই প্রকাশ করতে চাননি পরিচালক। শুধু জানিয়েছেন, বাংলার অভিনেতাদের পাশাপাশি বাইরের শিল্পীদেরও দেখা যেতে পারে এই ছবিতে। রাজ্যে পালাবদলের পর ফের নতুন করে খুলেছে আরজিকর মামলার ফাইল। এমন আবহেই ‘অভয়া শক্তি’ ছবির ঘোষণা করে চর্চার শিরোনামে শঙ্কুদেব। তাঁর কথায়, “সংশ্লিষ্ট মামলা নিয়ে বর্তমানে একাধিক নতুন তথ্য প্রকাশ্যে আসছে। যেগুলি এযাবৎকাল ধামাচাপা পড়েছিল। এই সিনেমায় সবটাই দেখাব।” জানা গেল, সেই ‘অভিশপ্ত’ আগস্টেই শুরু হবে ছবির শুটিং।
“এই সিনেমার মাধ্যমেই আমি বক্তব্য তুলে ধরব। আরও অনেক আগেই হয়তো ছবি তৈরি করা উচিত ছিল।…”

সরকার বদলের পরই কেন ‘অভয়া শক্তি’ সিনেমার ঘোষণা করলেন? প্রশ্নে শঙ্কুদেব পণ্ডা জানিয়েছেন, “এই সিনেমার মাধ্যমেই আমি বক্তব্য তুলে ধরব। আরও অনেক আগেই হয়তো ছবি তৈরি করা উচিত ছিল। কিন্তু তখন ছবি তৈরির সময় পাইনি। তবে আরজিকর কাণ্ড নিয়ে ছবি তৈরির ভাবনা অনেক আগে থেকেই ছিল।” প্রযোজক রানা সরকারের কথায়, রাজ্যে সরকার বদল হয়েছে বলেই এই সিনেমা প্রযোজনার সাহস পেয়েছেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক