আচার, চাটনি, ডাল, তরকারি, মিষ্টি, দই, জ্যাম, জেলি, মিল্কশেক, শরবত— কি না বানানো যায় আম দিয়ে! আর গরমকাল তো আমেরই সময়। কিন্তু যদি ভেবে থাকেন, আমের কার্যকারিতা সবটুকু বুঝে গেছেন, তাহলেই ভুল! কাঁচা ও পাকা, দুই ধরনের আম দিয়ে বানানো যায় এমন স্বাদু স্যালাড(mango salad), যা দীর্ঘদিন মুখে লেগে থাকবে। বাড়িতে যদি কাঁচা ও পাকা আম থাকে, তাহলেই কোমর বেঁধে নেমে পড়া যায় এমন রেসিপিকে বাস্তবায়িত করতে। অন্যান্য উপকরণও পাওয়া যাবেই গৃহস্থের রান্নাঘরে।
আরও পড়ুন:
কাঁচা আমের স্যালাড বানাতে প্রয়োজন
- একটি মাঝারি মাপের কাঁচা আম
- একটি ছোট শশা
- একটি ছোট পিঁয়াজ
- দুটো কাঁচা লঙ্কা
- ধনেপাতা
- লবণ
- অর্ধেক টেবিলচামচ ভাজা জিরে গুঁড়ো
- অর্ধেক টেবিলচামচ গুড়
- এক টেবিলচামচ সরষের তেল
- অর্ধেক পাতিলেবু
প্রণালী
সরু লম্বাটে ফালি করে কেটে নিন ফল ও সবজি। পরিমাণমতো লবণ, ভাজা জিরের গুঁড়ো ও গুড় মেশান তাতে। সামান্য সরষের তেল ছড়িয়ে দিন। স্বাদমতো ধনেপাতা কুচি ও লেবুর রস ছড়িয়ে দিন উপরে। দেওয়া যেতে পারে লেবু পাতাও। ভাত-ডাল-আলুসিদ্ধর সঙ্গে অসামান্য লাগে এই স্যালাড। খাবারে রুচি ফেরে মুহূর্তেই।
বানানো যায় অভিনব পাকা আমের স্যালাডও। যদিও তা বাঙালি স্বাদের চাইতে খানিক আলাদা। তবে সমস্ত উপকরণ হাতের নাগালে থাকলে, একবার চেখে দেখাই যেতে পারে।
পাকা আমের স্যালাড বানাতে প্রয়োজন
- একটি পাকা আম
- একটি কাঁচা আম (যদি সম্ভব হয় তবেই, বাদ দিলেও চলে)
- দুই টেবিলচামচ কাসুন্দি
- একটি কাঁচা লঙ্কা
- অর্ধেক টেবিলচামচ লঙ্কা গুঁড়ো
- লবণ ও বিটনুন
- দুই টেবিলচামচ কাজুবাদাম গুঁড়ো
- ধনেপাতা
প্রণালী
ডুমো করে কেটে নিন দুই ধরনের আম। তাতে মেশান কাসুন্দি ও অন্যান্য মশলা। উপরে ছড়িয়ে দিন ধনেপাতা কুচি। এই স্যালাডে একই সঙ্গে টক ও মিষ্টির তুখোর মেলবন্দন পাওয়া যায়। অনেকে এতে মিহি করে কাটা পিঁয়াজ কুচি মেশান, যদিও অনেকে তা নাও পছন্দ করতে পারেন। কারও মুখে প্রাথমিকভাবে এই স্বাদ খানিক অচেনা ঠেকলেও, একবার ভালো লেগে গেলে, খাওয়া থামানো যাবে না! ভাত-ডালের সঙ্গে খাওয়া যায়। শুধু মুখেও খারাপ লাগবে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘একদম চলবে না’, মুখের উপর বিরাটকে বলেছিলেন অনুষ্কা! কেন এত অপছন্দ ছিল?
-
‘মানুষ বড় কাঁদছে…’, টিফিনের টাকা দিয়ে নেপালের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে স্কুলের পড়ুয়ারা
-
নিত্যদিন ঝগড়া! স্ত্রীকে ‘খুন’ করে ‘আত্মঘাতী’ স্বামী, চাঞ্চল্য আউশগ্রামে
-
ক্যানসারে আক্রান্ত স্ত্রী, অনুমোদনের পরেও মেলেনি আয়ুষ্মান কার্ড! পুরুলিয়ায় ‘জনতার দরবারে’ অসহায় স্বামী
-
ব্রাজিল ম্যাচ করতে ঢের খরচ, ফেডারেশনের হাতে মাত্র ১১ কোটি! কীভাবে হবে মেগা ম্যাচ?

