সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডার বলছে, চৈত্রের শেষ। এখনও এপ্রিল মাস পড়েনি। তার আগে হু হু করে বাড়ছে তাপমাত্রা। তাপপ্রবাহের সতর্কতাও জারি হয়েছে। এই পরিস্থিতিতে নিজেকে ‘কুল’ রাখার টিপস দিলেন কাঞ্চন। সেই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেন শ্রীময়ী।
শ্রীময়ীর পোস্ট করা ভিডিওয় দেখা গিয়েছে, মাটিতে বসে রয়েছেন কাঞ্চন মল্লিক। তাঁর সামনে বাটিতে করে রাখা খাবারদাবার। রয়েছে পান্তা ভাত, গন্ধরাজ লেবু, লেবুর রস দেওয়া ভাতের জল, আলুভাজা, পোস্ত বাটা, ডালের বড়া। ভিডিও করছিলেন শ্রীময়ী। তাঁকে বলতে শোনা যায়, “এটা হচ্ছে কাঞ্চনের স্পেশাল রেসিপি।” কাঞ্চন বলেন, “গরমে খাবেন অল কুল।” কাঞ্চনের পাশেই বসেছিলেন শ্রীময়ীর বাবা। পান্তাভাত দিয়ে রসনাতৃপ্ত করেন তিনিও। শ্রীময় বলেন, “এই যে বসে বসে বাবাও খাচ্ছে। যিনি কিনা কখনও পান্তাভাত খাননি। বসে বসে বলছে, সলিড মেখেছে।”
View this post on InstagramAdvertisement
গরমকালে কেমন খাওয়াদাওয়া করা উচিত, সে সম্পর্কে এর আগে টিপস দে রচনা। হুগলির তারকা সাংসদ দাবি করেন, রোগা হওয়ার জন্য গ্রীষ্মকালই সেরা সময়। তাঁর কথায় “রোগা হওয়ার জন্য বেস্ট হল গরমকাল। রোজকার খাবারের তালিকায় শরবত, ফল, দই রাখুন।” প্রসঙ্গত, অন্যান্য বছরের তুলনায় চলতি বছর গরম তুলনামূলক বেশি পড়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তাই বারবার সতর্কতা জারি করছেন তাঁরা। সে কারণে আজই সতর্ক হোন। খাওয়াদাওয়া থেকে পোশাক টিপস মেনে সব কিছুতেই বদল আনুন। নইলে হতে পারে শারীরিক সমস্যা।
সর্বশেষ খবর
-
গলছে অন্দরের বরফ! রাস্তার নাম বদল, মূর্তি ভাঙা ইস্যুতে একসঙ্গে আন্দোলনের পরিকল্পনা বামফ্রন্টের
-
দুই সন্তানের বাবার সঙ্গে প্রেম, বচসার জেরে বিধবা প্রেমিকাকে কোপাল যুবক! উলুবেড়িয়ায় হুলস্থুল
-
‘SIR সম্পূর্ণ বেআইনি’, এবার জ্ঞানেশের বিরুদ্ধে একজোট হওয়ার ডাক মোদির প্রাক্তন মন্ত্রীর
-
৬ মাসের মধ্যে মিটবে দাবি! মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সল্টলেকে অবস্থান প্রত্যাহার আইসিটি শিক্ষকদের
-
চায়ের সঙ্গে ‘টা’ না হলে পুজোর আড্ডা জমে? রইল চিকেনের রকমারি স্ন্যাকসের রেসিপি