Kangana Ranaut-Naseeruddin Shah

‘পাকিস্তানের প্রেমে মরে যাচ্ছেন…’, ফের নাসিরুদ্দিনকে নজিরবিহীন তোপ কঙ্গনার

দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে 'তিঝ' উদযাপনের মাঝেই বর্ষীয়াণ বলিউড অভিনেতাকে ফের চরম আক্রমণ শানালেন বিজেপির সাংসদ-অভিনেত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ১৩:৩৬

options
link
‘পাকিস্তানের প্রেমে মরে যাচ্ছেন…’, ফের নাসিরুদ্দিনকে নজিরবিহীন তোপ কঙ্গনার
ফের নাসিরুদ্দিনকে নজিরবিহীন তোপ কঙ্গনার

‘খাবে এই দেশে, লড়বে প্রতিবেশীর জন্য…’, সম্প্রতি ঝাড়খণ্ডের আন্দোলনকারীদের নিয়ে ‘নীরব’ নাসিরুদ্দিন শাহকে (Naseeruddin Shah) এমন ভাষাতেই তোপ দেগেছিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এমনকী বলিউডের বর্ষীয়াণ অভিনেতাকে সুবিধেবাদী ‘নেকড়ে’ বলে কটাক্ষ করতেও পিছপা হননি ইন্ডাস্ট্রির অনুজ অভিনেত্রী। এবার দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে ‘তিঝ’ উদযাপনের মাঝে সংবাদসংস্থা এএনআই-এর মুখোমুখি হয়ে ফের নাসিরুদ্দিনকে চরম আক্রমণ শানালেন বিজেপির সাংসদ-অভিনেত্রী।

Advertisement

“সবসময়েই পাকিস্তানের প্রেমে মরে যাচ্ছেন। দেশভাগ তো বহুবছর আগেই হয়েছে, প্রতিবেশী দেশের প্রতি ওঁর এই প্রেমকাহিনিটা শেষ কবে হবে?…”

দ্বন্দ্বের সূত্রপাত নিট কেলেঙ্কারি নিয়ে নাসিরুদ্দিনের মন্তব্যকে কেন্দ্র করে। সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ’ বিক্ষোভ নিয়ে মৌন বলিউড তারকাদের ‘কুকুর’ বলে আক্রমণ শানিয়েছিলেন নাসিরুদ্দিন শাহ। প্রশ্ন তুলেছিলেন, তাঁদের বিবেক নিয়েও। কিন্তু ঝাড়খণ্ডের আন্দোলনকারীদের নিয়ে চুপ প্রবীণ অভিনেতা। শিক্ষা দুর্নীতির প্রতিবাদে বিগত আড়াই সপ্তাহ ধরেই উত্তপ্ত ঝাড়খণ্ড। নিয়োগ পরীক্ষায় ভূরি ভূরি অনিয়মের অভিযোগে ফুঁসে উঠেছেন হাজার হাজার পরীক্ষার্থী। এমন আবহে কঙ্গনা প্রশ্ন তুলেছেন, দিল্লির বিক্ষোভকারীদের হয়ে সুর চড়ালেও ঝাড়খণ্ডের পড়ুয়াদের পাশে নেই কেন নাসিরুদ্দিন? শুধু তাই নয়, ‘ককরোচ’দের সমর্থনে প্রবীণ অভিনেতা বলিউডের ‘মৌন’ তারকাদের ‘বিশ্বস্ত কুকুর’ বলে যে চরম ভাষায় আক্রমণ শানিয়েছিলেন, সেই মন্তব্য আতশকাচে রেখে বিজেপির সাংসদ-অভিনেত্রীর দাবি, “আসলে সত্যিটা হল, প্রত্যেকেই কুকুরের মতো কারও না কারও অনুগত। তবে আমার গর্ব হয় একারণে যে, আমি যে বাড়ির খাবার খাই, সেই বাড়িই পাহারা দিই। সেই বাড়ির জন্যেই লড়াই করি। তবে নাসির সাহেব এই খান এই দেশে কিন্তু লড়েন প্রতিবেশী দেশের জন্য।” কিন্তু আচমকাই কেন বর্যীয়ান অভিনেতার ‘প্রতিবেশী দেশপ্রেম’-এর কথা বললেন কঙ্গনা?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Kangana Ranaut questions Naseeruddin Shah over his silence on Jharkhand student protests.
বর্ষীয়াণ নাসিরুদ্দিনকে কেন ‘নেকড়ে’ কটাক্ষ কঙ্গনার?

এপ্রসঙ্গে সংবাদসংস্থা এএনআই-কে সাংসদ অভিনেত্রী বলেন, “উনি এমন একটা নোংরা ভিডিও বানিয়েছিলেন যেখানে প্রধানমন্ত্রীর মতো রাষ্ট্রনেতাকে নিয়েও অপশব্দ প্রয়োগ করেন তিনি। গোটা বিশ্ব যাকে সম্মান করে। সংবিধানের কথা মাথায় রেখে ওঁর একটু হলেও গণতন্ত্রকে সম্মান করা উচিত। যখনই দেখবেন, নাসিরুদ্দিন সাহেবের কোনও সিনেমা হোক কিংবা ওঁর সাক্ষাৎকার, পাকিস্তানের প্রতি ওঁর এই অগাধ প্রেম শেষই হতে চায় না। সবসময়েই পাকিস্তানের প্রেমে মরে যাচ্ছেন। দেশভাগ তো বহুবছর আগেই হয়েছে, প্রতিবেশী দেশের প্রতি ওঁর এই প্রেমকাহিনিটা শেষ কবে হবে?” উল্লেখ্য, সম্প্রতি ইমতিয়াজ আলি পরিচালিত ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’ ছবিতে দেশভাগ, ছিন্নমূলদের যন্ত্রণা তুলে ধরেন নাসিরুদ্দিন। নামোল্লেখ না করে প্রবীণ অভিনেতাকে কি সেপ্রসঙ্গেই খোঁচা দিলেন কঙ্গনা রানাউত?

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.