ধর্ষণ নিয়ে মশকরায় হেসেই খুন, নেটদুনিয়ায় সমালোচনার মুখে কঙ্গনা

দেশে একরকম, কান-এ অন্যরকম!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০১৮, ১৩:০৬

options
link
ধর্ষণ নিয়ে মশকরায় হেসেই খুন, নেটদুনিয়ায় সমালোচনার মুখে কঙ্গনা
কঙ্গনার নজরে শুটিং সেটের কোন খামতি ধরা পড়ল?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে ঘটছে একের পর এক ধর্ষণের ঘটনা। উন্নাও, কাঠুয়া থেকে ভোপাল- প্রতি মুহূর্তে ধর্ষণের ঘটনা দেশবাসীর শিরদাঁড়ায় ঠাণ্ডা স্রোত বইয়ে দিচ্ছে। আর সেই দেশের নাগরিক হয়ে কিনা ধর্ষণ নিয়ে মশকরায় হেসে উঠলেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী কঙ্গনা রানাউত। হ্যাঁ, শুনতে অবাক লাগলে ঘটনা তাই-ই।

Advertisement

[  মেয়ে আরাধ্যাকে চুমু খেয়েও নেটদুনিয়ার রোষের মুখে ঐশ্বর্য, কিন্তু কেন? ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিজেকে বোল্ড উইম্যান হিসেবেই তুলে ধরেন তিনি। সিনেমার চরিত্রও বাছেন সেরকম, যেখানে নারীরর নিজস্ব সত্তা গুরুত্ব পায়। পাশাপাশি ব্যক্তিজীবনেও একের পর এক বলিষ্ঠ সিদ্ধান্তে নিজের শক্ত মানসিকতার প্রমাণ রেখেছেন। বুঝিয়ে দিয়েছেন নারীদের কেউ দয়া-দাক্ষিণ্য করবে না। অধিকার কেড়ে নিতে হবে প্রতিভা ও যোগ্যতাতেই। গোটা দেশে তাঁর অনুগামীরা তাঁকে এভাবেই চেনেন। এমনকী বহু তরুণীর কাছে তিনি অনুপ্রেরণার পাত্রীও বটে। সেই কঙ্গনাই কিনা ধর্ষণ নিয়ে মশকরায় হেসে উঠলেন! খবর শুনে অনেকের খটকা লাগতে পারে, কিন্তু ভিডিও তো মিথ্যে কথা বলে না। সম্প্রতি কান চলচ্চিত্র উসবের একটি ভিডিও ছড়িয়েছে নেটদুনিয়ায়। দেখা যাচ্ছে, অভিনেতা জিম সর্ভ একটি রসিকতা করছেন, যেখানে উঠে এসেছে ধর্ষণের প্রসঙ্গ। তাও আবার বারবণিতার হাতে ধর্ষণ। রসিকতা বেশ নিকৃষ্ট তা নিয়ে কোনও সন্দেহ নেই। এবং তার শেষে হেসে উঠতে দেখা যাচ্ছে কঙ্গনাকে। তা দেখে রীতিমতো চমকে উঠেছেন দেশবাসী ও তাঁর অনুরাগীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে সমালোচনা। কঙ্গনার চেনা ইমেজই যেন ধাক্কা খেয়েছে। একের পর এক নেটিজেনরা রীতিমতো তুলোধোনা করছেন তাঁকে।

প্রসঙ্গত, এর আগে ধর্ষণ কথাটি মুখে এনে বেজায় সমালোচনার শিকার হয়েছিলেন সলমন খান। নিজের ক্লান্তি ও পরিশ্রমকে ধর্ষিতা হওয়ার সঙ্গে তুলনা করেছিলেন তিনি। সেই সময় বহু তারকাই তাঁর নিন্দা করতে সাহস পাননি। তবে মুখ খুলতে ভয় পাননি কঙ্গনা। প্রতিবাদ জানিয়ে নিন্দা করেছিলেন সে বিবৃতির। সেই কঙ্গনাকেই ধর্ষণ নিয়ে মশকরায় হাসতে দেখে প্রতিবাদ জানাতে ভুল করেননি নেটিজেনরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.