Kangana Ranaut

‘অতিবামদের থেকে মেয়েকে বাঁচান’, মোদিকে কটূক্তি করা কিশোরীর অভিভাবককে সতর্কবার্তা কঙ্গনার

বিক্ষোভে বোরখা পরা কোনও মেয়েকে অশালীন আচরণ করতে দেখা যায়নি। কিন্তু হিন্দু মেয়েরা খুব সহজেই প্রভাবিত হয়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে? প্রশ্ন তুলেছেন কঙ্গনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৬, ১৭:৫০

options
link
‘অতিবামদের থেকে মেয়েকে বাঁচান’, মোদিকে কটূক্তি করা কিশোরীর অভিভাবককে সতর্কবার্তা কঙ্গনার
ক্ষমাপ্রার্থী তরুণীর পাশে কঙ্গনা

নিট কেলেঙ্কারি ইস্যুতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে ছাত্রদের অভব্য আচরণ, অশ্লীল ভাষা প্রয়োগের অভিযোগ। গত ২৩ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে আপত্তিকর ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে অভিযুক্ত ১৫ বছরের কিশোরী। দিল্লির যন্তর মন্তরের এই ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চেয়েছে ওই কিশোরী। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষমাপ্রার্থী কিশোরীর ছবি শেয়ার করে উদ্বেগ প্রকাশ করেছেন মান্ডির সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।

Advertisement

দেশের সন্তানকে অতিবামদের হাত থেকে রক্ষা করার বার্তা দিয়েছেন সাংসদ-অভিনেত্রী। পাশাপাশি সকলের কাছে আর্জি, কন্যা সন্তানকে উগ্র নারীবাদের হাত থেকে বাঁচান। তরুণীর ক্ষমা চাওয়ার ভিডিওর একটি স্ক্রিনশট শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘মাত্র ১৫ বছর বয়সি একটি মেয়ে। সে নিজেই বলছে জীবনে কোনওদিন মোদিজির বিরুদ্ধে কিছু পোস্ট করেনি। কিন্তু সেদিন বন্ধুরা ওকে সেখানে নিয়ে গিয়েছিল আর কিছু মানুষ প্রধানমন্ত্রীকে গালিগালাজ করতে উসকানি দিয়েছিল। আসুন, আমাদের সন্তানদের এই উগ্র নারীবাদ এবং অতিবামদের থেকে রক্ষা করি। ওদের প্রভাব থেকে আমাদের সন্তানদের বাঁচাতে হবে।’

Advertisement

আরও লেখেন, ‘খেয়াল করে দেখুন, বিক্ষোভে স্কার্ফ বা বোরখা পরা কোনও মেয়েকে অশালীন আচরণ করতে দেখা যায়নি। কিন্তু হিন্দু মেয়েরা খুব সহজেই প্রভাবিত হয়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে? আমরা কোথাও না কোথাও ব্যর্থ হচ্ছি। আমাদের আত্মসমালোচনা করা উচিত। আমাদের দেশের মেয়েদের রক্ষা করতে হবে।’ প্রসঙ্গত, এফআইআরে ওই কিশোরীর বয়স ২৫ বছর উল্লেখ করা হয়েছে। কিন্তু, সে নিজেকে পনেরো বছর বয়সি বলে উল্লেখ করেছে।

Advertisement
অভিযুক্ত কিশোরীর পোস্ট

একটি ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রীর উদ্দেশে অশ্লীল ভাষা প্রয়োগের জন্য ক্ষমা চেয়েছে। সেই ভিডিওবার্তায় তার দাবি, “বিক্ষোভে কিছু মানুষের প্রভাবে প্রভাবিত হয়ে আমি প্রধানমন্ত্রী সম্পর্কে অনেক খারাপ কথা বলেছি। আমার বয়স মাত্র ১৫ বছর। আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। অনেক খারাপ কথা বলেছি। গোটা দেশের কাছে ক্ষমা চাইছি। আমি খুব লজ্জিত। নিজের মুখের দিকেও তাকাতে পারছি না। দয়া করে আমাকে ক্ষমা করুন।”

Kangana Ranaut Reacts to Teen’s Apology Over Abusive Remarks Against PM Modi
কঙ্গনা কানাউত

বিক্ষোভে আপত্তিকর স্লোগানের প্রসঙ্গে সংযত হওয়া উচিত। এই মর্মে মোদি ভিডিওবার্তায় বলেছেন, “এরা পথভ্রষ্ট শিশু। তাদের সঠিক পথ দেখানো আমাদের দায়িত্ব। আদালতের চক্করে ফেলে বা হয়রানি করে পরিস্থিতির পরিবর্তন আনা সম্ভব নয়। তোমরা এগিয়ে এসো। আমরা দেশের জন্য একসঙ্গে এগিয়ে যাই। নতুন কিছু শিখি, ভুল থেকেও শিক্ষা নিই। আমি তোমাদের জন্যই বেঁচে আছি। তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্যই পরিশ্রম করি। তাই এসো, আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই।” মোদির এই বার্তার পরই ক্ষমাপ্রার্থী ওই কিশোরী।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.