Karan Johar

কোমরে হঠাৎ হাত থেকে ভরা মঞ্চে অনন্যার নিতম্বে টোকা! করণের ‘কেলেঙ্কারি’ ভাইরাল

'কল মি বে সিজন ২'-এর প্রচারে যখন করণের কীর্তিতে অনন্যা চমকে গেলেও হাসিমুখে পরিস্থিতি সামলে পাপারাজ্জিদের সামনে একসঙ্গে পোজ দেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ২০:৪৮

options
link
কোমরে হঠাৎ হাত থেকে ভরা মঞ্চে অনন্যার নিতম্বে টোকা! করণের ‘কেলেঙ্কারি’ ভাইরাল
কোমরে হঠাৎ হাত থেকে ভরা মঞ্চে অনন্যার নিতম্বে টোকা! করণের 'কেলেঙ্কারি' ভাইরাল।

বলিউডের প্রথমসারির প্রযোজকদের মধ্যে যার নাম উঠে আসে তিনি নিঃসন্দেহে করণ জোহর। একের পর এক হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন। অন্যদিকে আবার ‘নেপোটিজম’ কিং-এর তকমাও লেগেছে তাঁর গায়ে। বহু তারকা সন্তান করণের কাঁধে ভর করে ইন্ডাস্ট্রিতে পায়ের নীচের মাটি শক্ত করেছে। সেই তালিকায় রয়েছেন চাঙ্কি পাণ্ডের আদুরে কন্যা অনন্যা পাণ্ডে। ছোট থেকে কোলেপিঠে নিয়ে খেলেছেন করণ, তাঁরই পরিচালনায় অভিনয়ে অভিষেক ঘটেছে অনন্যার। কিন্তু সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, ‘কল মি বে সিজন ২’-এর প্রচারে যখন অনন্যা কথা বলছেন তখন করণ তাঁর নিতম্বে হাত দিয়ে টোকা মারেন। অনন্যা চমকে গেলেও হাসিমুখে পরিস্থিতি সামলে পাপারাজ্জিদের সামনে একসঙ্গে পোজ দেন।

Advertisement

এই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড়। ইন্ডাস্ট্রির হেভিওয়েট ব্যক্তিত্ব হলেও এই ঘটনায় কটাক্ষে বিদ্ধ করণ জোহর। নেটাগরিকের একাংশ করণের স্পর্শকে ‘আপত্তিকর’ মনে করেছেন। অনুষ্ঠানের মাঝে এই ধরনের আচরণ মোটেই কাম্য নয় বলে দাবি নেটিজেনদের। ভিডিওটি ভাইরাল হলেও এখন পর্যন্ত করণ জোহর বা অনন্যা পাণ্ডে কেউই এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি। ভাইরাল অংশটুকু শেয়ার করে এক নেটিজেনের দাবি, ‘দেখে মনে হচ্ছে করণের এই স্পর্শে অনন্যা অস্বস্তিতে পড়েছেন।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কয়েকদিন আগেও সোশাল মিডিয়ায় অনন্যাকে করণের ‘আপত্তিকর স্পর্শ’ উঠে এসেছিল আলোচনার কেন্দ্রে। অনন্যার বাঁ-দিকে দাঁড়িয়েছিলেন কার্তিক আরিয়ান আর ডানদিকে ছিলেন করণ। অনন্যার কোমরে আচমকা হাত দেন করণ। সঙ্গে সঙ্গে অনন্যা হাত সরানোর চেষ্টা করেন। সেলেব প্যাপদের ক্যামেরায় সেই ‘অস্বস্তিকর’ মুহূর্ত লেন্সবন্দি হতেই নিন্দুকের নিশানা থেকে নিস্তার পাননি করণ।

ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তিতে করণের আচরণকে ‘বিকৃত মানসিকতা’ বলে দাগিয়ে দিয়েছেন অনেকেই। প্রসঙ্গত, ওটিটি-তে দারুণ সাড়া ফেলেছিল অনন্যার ওয়েব সিরিজ ‘কল মি বে’। আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এই সিরিজের দ্বিতীয় সিজন। বেলা বে চৌধরী চরিত্রেই দেখা যাবে অভিনেত্রীকে। অনন্যার দিদির চরিত্রে অভিনয় করছেন শ্রুতি হাসন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন