Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Varun Dhawan

প্রাণে বাঁচতে বাড়িছাড়া পরিবার, মাফিয়াদের হুমকি ফোনের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন বরুণ

'আন্ডারওয়ার্ল্ড'-এর ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বরুণ বলেন, 'ব্যাপারটা শুনতে মজার লাগলেও পরিস্থিতি খুব জটিল হয়ে উঠেছিল।'

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১৯:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১৯:১৯

options
link
প্রাণে বাঁচতে বাড়িছাড়া পরিবার, মাফিয়াদের হুমকি ফোনের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন বরুণ zoom
আইনি সুরক্ষা চেয়ে হাই কোর্টের দ্বারস্থ বরুণ

নয়ের দশকে বলিউডে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব ক্রমশ প্রকট হয়ে উঠেছিল। সুপারস্টার শাহরুখ খান থেকে পরিচালক-অভিনেতা রাকেশ রোশন-সহ করণ জোহরের মতো সেলিব্রিটিরা সাম্প্রতিক অতীতে হুমকি ফোন পেয়েছেন। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই একই অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন বরুণ ধাওয়ানও (Varun Dhawan)। ভয়ংকর মুহূর্তের স্মৃতিচারণা করে জানান কীভাবে আন্ডারওয়ার্ল্ডের হুমকি ফোন ধাওয়ান পরিবারকে বিপদের মুখে ঠেলে দিয়েছিল, এমনকী একদিনের জন্য তাঁদের বাড়ি ছেড়ে অন্যত্র থাকতে হয়েছিল।

বরুণের কথায়,”যখন মাফিয়াদের ফোন এসেছে তখন এক কর্মচারী বাড়ির ঠিকানা দিয়ে বলেছিল অমুক বগানে এসো, ওখানে তোমাকে মারব।”

বরুণ বলেন, “সেই সময় বহু সেলিব্রিটিই আন্ডারওয়ার্ল্ড থেকে ফোন পাচ্ছিলেন। আমরাও এমন ফোন পেতাম। অনেকদিন ধরেই ফোন আসছিল কিন্তু আমরা বুঝতে পারিনি। কারণ বাড়ির কর্মচারীরা অনেকসময়ই ফোনে কথা বলতে গিয়ে তর্কে জড়িয়ে পড়তেন। যখন মাফিয়াদের ফোন এসেছে তখনও সেই একই ঘটনা ঘটেছে। এক কর্মচারী রেগে গিয়ে বাড়ির ঠিকানা দিয়ে বলেছিল অমুক বগানে এসো, ওখানে তোমাকে মারব।”

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by VarunDhawan (@varundvn)

পরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সেই সময় এক অভিনেতার বাবা ডেভিড ধাওয়ানকে ফোন করে সাবধান করেন। সেই প্রসঙ্গে বরুণের সংযোজন, “উনি ফোন করে আমার বাবাকে বলেছিলেন, বিষয়টা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। ওই ব্যক্তি নাকি বন্দুক নিয়ে আসবে এবং আমাদের ঠিকানা ও অফিসে কতক্ষণ থাকি সব জানে। বাবা যখন জিজ্ঞেস করলেন কে বলেছে তখন সেই কর্মচারীর নাম করে বলেন ও-ই তো বলল। এরপর আমাদের একদিনের জন্য বাড়ি ছেড়ে অন্যত্র থাকতে হয়েছিল। ব্যাপারটা শুনতে মজার লাগলেও খুব সাঙ্ঘাতিক অভিজ্ঞতা হয়েছিল।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by VarunDhawan (@varundvn)

দিনকয়েক আগে একটি পডকাস্টে অতিথি হিসেবে এসেছিলেন বরুণ। সেখানে দেড় বছর বয়সি কন্যার বিরল রোগভোগের কথা জানান অভিনেতা। বরুণ-নতাশার মেয়ে লারা ‘ডিডিএইচ’ নামক এক রোগে আক্রান্ত। চিকিৎসার ভাষায় যাকে বলা হয়, ‘ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ দ্য হিপ’ বরুণকে শেষ দেখা গিয়েছে ‘বর্ডার টু’ ছবিতে।মুক্তির অপেক্ষায় তাঁর আগামী ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.