মায়ের হাত ধরে শুটিং দেখা থেকে রাজনীতির মঞ্চে, কতটা ঝলমলে মুনমুন সেনের জীবন?
মায়ের সঙ্গে মাঝেমধ্যেই শুটিং সেটে যেতে যেতেই অভিনয়ের প্রতি ভালোবাসার জন্ম। ভিন্ন ভাষার ছবিতে কাজের পর যোদগান রাজনীতিতে। জন্মদিনে ফিরে দেখা মুনমুন সেনের রঙিন জীবন।
মুনমুন সেন বিয়ে করেন ভরত দেব ভর্মাকে। যিনি ত্রিপুরার প্রাক্তন রাজপরিবারের সদস্য। তাঁদের দুই সন্তান রাইমা সেন ও রিয়া সেন। প্রথম কন্যা রাইমার জন্মের পর প্রথা ভেঙে অভিনয় চালিয়ে গিয়েছেন। সেই সময় অনেক অভিনেত্রী বিয়ে বা সন্তানের জন্মের পর অভিনয় থেকে সরে যেতেন। কিন্তু, স্রোতের বিপরীতে হেঁটে নজির গড়েছিলেন মুনমুন।
আরও পড়ুন:
'কোরাস'-এর মাধ্যমে বাংলা ছবিতে হাতেখড়ি। এরপর রাজবধূ-তেও অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন। এরপর ১৯৮৪ সালে আনন্দ অউর আনন্দ ছবির হাত ধরে অভিষেক ঘটে বলিউডে। অনিল কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন মুনমুন সেন। এরপর বেশ কিছু হিন্দি ছবিতে অভিনয় করেন। প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রেদেবী থেকে জ্যাকি শ্রফ, পুনম ধিলোঁ, বিনোদ খান্নার সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। এছাড়াও হান্ড্রেড ডেজ ছবিতে মাধুরী দিক্ষীতের সঙ্গে স্ক্রিন শেয়ারকরেছিলেন। গ্ল্যামারাস ইমেজ দর্শকদের...