সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর তো মাত্র কয়েকটা দিন! কটাদিন পরেই মা হবেন বেবো৷ মা আর তাঁর সন্তানকে এই বিশেষ মুহূর্তেও যেন কিছুক্ষণের ফুরসত দিচ্ছে না কেউ৷ এবার অভিনেত্রী করিনা কাপুরের ইনকাম ট্যাক্স আইটি রিটার্ন অ্যাকাউন্ট হ্যাক করল এক ব্যক্তি৷ করিনার প্যান নম্বরটি জেনে নিয়ে এই কাজটি সে করেছে বলে জানা গিয়েছে৷ আইটি রিটার্ন অ্যাকাউন্ট হ্যাক হওয়ায় বেশ বিপাকে পড়েছেন অভিনেত্রী৷ ঘটনার জেরে বেশ বিরক্তও হয়েছেন তিনি৷ গোটা বিষয়টি সম্পর্কে তিনি সাইবার সেলে অভিযোগ জানান৷ কিন্তু অবাক করা বিষয় হল, এই হ্যাকার নাকি বেবোর ত্রৈমাসিক কর নিজেই জমা করে দিয়েছেন৷ আর সেই সঙ্গেই পাল্টে দিয়েছেন আইটি অ্যাকাউন্টটির পাসওয়ার্ড৷
করিনার ব্যক্তিগত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট জানিয়েছেন, ইনকাম ট্যাক্স সম্পর্কিত যাবতীয় তথ্য হ্যাক হয়ে যাওয়ায় আইনি জটিলতায় পড়তে পারেন অভিনেত্রী৷ সেই সঙ্গে দ্বিগুণ কর দিতেও বাধ্য হতে পারেন৷ পাশাপাশি, প্যান নম্বরটিও হ্যাকারের আয়ত্তে চলে আসায় বেবোর আর্থিক ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে৷
যদিও সাইবার ক্রাইম দফতরের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই করিনার আইটি রিটার্ন অ্যাকাউন্টটি পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে৷ সেই সঙ্গেই অপরাধীর খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
আবেগের নাম শ্যামাপ্রসাদ! ভারত কেশরী ‘ঘনিষ্ঠ’ শতায়ু অফিসারকে শ্রদ্ধা বিজেপি নেতার
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের